News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অক্সিজেন সিলিন্ডারের অব্যবস্থার অভিযোগ করায় রোগীকে রেফার জিবিতে
Image

অক্সিজেন সিলিন্ডারের অব্যবস্থার অভিযোগ করায় রোগীকে রেফার জিবিতে

আগরতলা, ১৩ অক্টোবর:
আইজিএম হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিয়ে ফের বিতর্ক দেখা দিল। অভিযোগ, হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে প্রতিবাদ করায় এক প্রবীণ রোগীর আত্মীয়কে শাস্তি হিসেবে রোগীকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে চিকিৎসা মহলে।

জানা যায়, যোগেন্দ্রনগরের অগ্রদূত ক্লাব এলাকার বাসিন্দা নিখিল ধর (৮২) গত শনিবার জ্বর, সর্দি ও কাশি নিয়ে আইজিএম হাসপাতালে ভর্তি হন। তাঁর ভাতিজা রঞ্জন ধর হাসপাতালে গিয়ে দেখতে পান, অক্সিজেন সিলিন্ডারগুলির অবস্থা অত্যন্ত বেহাল। যদিও নিখিলবাবুর অক্সিজেনের প্রয়োজন হয়নি, তবুও রঞ্জনবাবু হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তোলেন এবং অন্যান্য রোগীদের স্বার্থে বিষয়টি তুলে ধরেন।

রঞ্জনবাবুর অভিযোগ, এরপরই কোনো কারণ ছাড়াই তাঁর কাকাকে রেফার করে দেন চিকিতসকরা। অথচ নিখিলবাবুর শারীরিক অবস্থা ছিল সম্পূর্ণ স্থিতিশীল। তাঁর বক্তব্য, শুধু হাসপাতালের দুরবস্থা নিয়ে কথা বলার জন্যই তার কাকাকে অন্য হাসপাতালে পাঠানো হয়েছে , তাকে অপদস্ত করার জন্যে।

তিনি আরও জানান, আইজিএম হাসপাতালে এমন অনেক রোগী আছেন যাঁদের অবস্থা আরও গুরুতর, তবু তাঁদের জিবি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে না। তাই এই ঘটনার প্রতিবাদে রঞ্জনবাবু সংবাদমাধ্যমের মাধ্যমে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

Releated Posts

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’-এ ত্রিপুরার ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ‘চৌংপ্রেং’-এর পুনর্জাগরণের কাহিনি তুলে ধরলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ২৬ জুলাই: ফের প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠানে যথে এলো ত্রিপুরার নাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও…

ByByReshmi Debnath Jul 26, 2026

কারগিল বিজয় দিবসে শহীদ সেনানিদের প্রতি শ্রদ্ধার্ঘ্য রাজ্যপালের

আগরতলা, ২৬ জুলাই: কারগিল বিজয় দিবস উপলক্ষে রবিবার আগরতলার লিচুবাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কে যথাযোগ্য মর্যাদা ও…

ByByReshmi Debnath Jul 26, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গৃহীত, অতিরিক্ত দায়িত্ব পেলেন প্রহ্লাদ যোশী

নয়াদিল্লি, ২৫ জুলাই : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা গ্রহণ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শনিবার রাষ্ট্রপতি…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top