News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
Image

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী বলেন, গত এক দশকেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত উন্নয়ন, সুশাসন এবং জনকল্যাণমূলক কর্মসূচির ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশের সামগ্রিক অগ্রগতির পাশাপাশি ত্রিপুরার উন্নয়নেও প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন।

চিঠিতে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে মহিলাদের আর্থ-সামাজিক ক্ষমতায়ন, যুব সমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি, আয়ুষ্মান ভারতের মাধ্যমে দরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, ডিজিটাল ইন্ডিয়ার প্রসার, হিরা মডেলের মাধ্যমে জাতীয় সড়ক, ইন্টারনেট, রেল এবং বিমানপথ অবকাঠামোর ব্যাপক উন্নয়ন এবং ‘অ্যাক্ট ইস্ট পলিসি’-র মাধ্যমে ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক বিকাশে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে চলেছেন।

মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে “সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস”-এর মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে দেশ আজ আত্মবিশ্বাসের সঙ্গে উন্নত ভারতের লক্ষ্যে এগিয়ে চলেছে। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের উন্নয়নে তাঁর অব্যাহত নেতৃত্ব কামনা করেন।

………

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top