News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের
Image

ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে কারচুপির অভিযোগ, তদন্তের আশ্বাস খাদ্য দপ্তরের

তেলিয়ামুড়া, ১০ জুন: তেলিয়ামুড়া কালিটিলা এলাকার একটি সরকারি ন্যায্য মূল্যের দোকানে চাল পরিমাপে ওজন কম দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে ২৯০২০০৪০০০১২ নম্বর ন্যায্য মূল্যের দোকানের বিরুদ্ধে। ঘটনায় সরকারি রেশন ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন এক রেশন গ্রাহক। অভিযোগকারী রঞ্জিত সাহা জানান, বুধবার সকালে তিনি তাঁর বৃদ্ধ মাকে ওই দোকান থেকে সরকারি রেশন সংগ্রহের জন্য পাঠিয়েছিলেন। বাড়িতে চাল নিয়ে আসার পর পুনরায় ওজন করে দেখা যায়, নির্ধারিত পরিমাণের তুলনায় চালের ওজন কম রয়েছে। তাঁর অভিযোগ, দোকানের কর্ণধার সবিতা দত্ত লস্কর (রায়) তাঁর মায়ের সরলতার সুযোগ নিয়ে চাল পরিমাপের ক্ষেত্রে অনিয়ম করেছেন।
বিষয়টি জানতে পেরে রঞ্জিত সাহা অবিলম্বে দোকানে গিয়ে কর্ণধারের সঙ্গে কথা বলেন। তবে তাঁর দাবি, অভিযোগের কোনো সন্তোষজনক বা স্থায়ী সমাধান পাননি তিনি।

ঘটনার খবর পেয়ে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ন্যায্য মূল্যের দোকানে পৌঁছে কর্ণধার সবিতা দত্ত লস্কর (রায়)-এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি অভিযোগ সরাসরি অস্বীকার করেননি। তাঁর বক্তব্য, দোকানে ওজন মাপার দায়িত্বে থাকা কর্মী ওইদিন অনুপস্থিত ছিলেন। ফলে অনিচ্ছাকৃতভাবে এমন ভুল হয়ে থাকতে পারে।
এদিকে, বিষয়টি নিয়ে মহকুমা খাদ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। দ্রুত তদন্ত শুরু করা হবে এবং তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকারি ন্যায্য মূল্যের দোকান সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তার অন্যতম ভরসাস্থল। সেখানে ওজন সংক্রান্ত অনিয়মের অভিযোগ সামনে আসায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। তাঁদের দাবি, ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, যাতে ভবিষ্যতে কোনো গ্রাহক এ ধরনের ভোগান্তির শিকার না হন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top