News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা
Image

তিন-চার মাস ধরে বন্ধ বার্ধক্য ভাতা, দপ্তরে দপ্তরে ঘুরেও সমাধান পাননি ৮৫ বছরের জয় কুমার ত্রিপুরা

আগরতলা, ১০ জুন: সরকারি বার্ধক্য ভাতা বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন সাব্রুম মহকুমার সাতচাঁদ দানো চৌধুরীপাড়া এলাকার ৮৫ বছর বয়সী প্রবীণ জয় কুমার ত্রিপুরা। অভিযোগ, গত তিন থেকে চার মাস ধরে তিনি কোনো ভাতা পাননি। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেও সমস্যার সমাধান না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন তিনি।

জয় কুমার ত্রিপুরা জানান, জীবনের এই শেষ প্রান্তে তাঁর দৈনন্দিন খরচের অন্যতম ভরসা সরকারি বার্ধক্য ভাতা। কিন্তু কয়েক মাস ধরে সেই ভাতা বন্ধ থাকায় আর্থিক সংকটের মুখে পড়তে হয়েছে তাঁকে। ভাতা পুনরায় চালুর আশায় তিনি বিভিন্ন সরকারি দপ্তরে বারবার যোগাযোগ করেছেন, কিন্তু এখনও পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাননি বলে অভিযোগ।

প্রবীণ এই উপভোক্তার দাবি, সম্প্রতি যাঁদের নতুন করে ভাতা মঞ্জুর হয়েছে, তাঁরা নিয়মিতভাবে প্রতি মাসের শুরুতেই ভাতা পাচ্ছেন। অথচ দীর্ঘদিন ধরে ভাতা পাওয়া বহু পুরোনো উপভোক্তা কয়েক মাস ধরে বঞ্চিত রয়েছেন।
তিনি দ্রুত বকেয়া ভাতা প্রদান এবং সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। এদিকে, স্থানীয় বাসিন্দারাও বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। তাঁদের মতে, প্রবীণ নাগরিকদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত রাখা কোনোভাবেই কাম্য নয় এবং সংশ্লিষ্ট দপ্তরের উচিত দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

Releated Posts

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026
Scroll to Top