News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব
Image

মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ: রাজীব

আগরতলা, ১০ জুন: ভারতের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টানা ৪৩৯৯ দিন নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি এক ঐতিহাসিক নজির গড়েছেন। মোদির দূরদর্শী নেতৃত্বে বিকশিত ভারত-এর পথে দেশ। এই উপলক্ষে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে তাঁর দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও দেশের উন্নয়নে ভবিষ্যতেও সফল নেতৃত্বের কামনা করেছেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

আজ সাংসদ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সাফল্য শুধু ভারতীয় জনতা পার্টির জন্য নয়, সমগ্র দেশের জন্যই গর্বের বিষয়। তিনি উল্লেখ করেন, স্বাধীন ভারতের ইতিহাসে দীর্ঘ সময় ধরে দেশের নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী মোদি নতুন ইতিহাস সৃষ্টি করেছেন।

রাজীব ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে দেশ এগিয়ে চলেছে। তাঁর সরকার সমাজের প্রতিটি স্তরের মানুষের জন্য কাজ করেছে। দরিদ্র, শ্রমিক, কৃষক, যুবক ও মহিলাদের কল্যাণে একাধিক জনমুখী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের পরিকাঠামো উন্নয়ন, কল্যাণমূলক প্রকল্প, অর্থনৈতিক অগ্রগতি এবং সামাজিক ক্ষমতায়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। দেশের মানুষ এই উন্নয়নের সুফল প্রত্যক্ষ করছেন এবং সরকারের বিভিন্ন উদ্যোগে সন্তুষ্ট।

এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে দেশজুড়ে বিজেপি কর্মী ও সমর্থকরা বিভিন্ন মন্দির ও ধর্মীয় স্থানে বিশেষ প্রার্থনা ও পূজার্চনার আয়োজন করেন। প্রধানমন্ত্রী মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবনের জন্য প্রার্থনা করা হয়।

রাজীব ভট্টাচার্য জানান, তিনি মাতা ত্রিপুরাসুন্দরীর কাছে প্রার্থনা করেছেন যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সুস্থ ও দীর্ঘজীবী হন এবং আগামী দিনেও একই নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে দেশকে উন্নয়ন, সমৃদ্ধি ও ঐক্যের পথে এগিয়ে নিয়ে যেতে পারেন।

তিনি বলেন, আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি, প্রধানমন্ত্রী মোদি যেন সুস্থ থাকেন এবং ভবিষ্যতেও দেশের সেবা করে ভারতকে আরও শক্তিশালী, সমৃদ্ধ ও উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নেতৃত্ব দিয়ে যান।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top