News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মনগর জেল থেকে পালানো কুখ্যাত বন্দিদের মধ্যে আরও এক জন গ্রেপ্তার, এখনও পলাতক তিনজন
Image

ধর্মনগর জেল থেকে পালানো কুখ্যাত বন্দিদের মধ্যে আরও এক জন গ্রেপ্তার, এখনও পলাতক তিনজন

ধর্মনগর, ১০ অক্টোবর:
অষ্টমীর ভোরে ঘটে যাওয়া ধর্মনগর সংশোধনাগার পালানোর ঘটনায় আবারও নতুন মোড়। ছয়জন কুখ্যাত বন্দির মধ্যে আরও এক জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এর ফলে মোট তিনজনকে ফের আটক করা গেলেও এখনও পলাতক রয়েছে আরও তিনজন বন্দি।
পুলিশ সূত্রে জানা যায়, আসাম রাজ্যের শ্রীভূমি নিউ রেলওয়ে স্টেশন এলাকা থেকে অভিযান চালিয়ে পলাতক বন্দি রহিম আলি ওরফে কানাই এবং আব্দুল পাত্তাকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখ্য, এই দুইজন অষ্টমীর সকালে জেল গার্ডকে আঘাত করে অপর চারজনের সঙ্গে একযোগে ধর্মনগর সংশোধনাগার থেকে পালিয়ে যায়।
ঘটনার পর থেকেই ত্রিপুরা ও আসাম পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তিনজনকে পুনরায় গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকি তিনজনের খোঁজে জোরদার তল্লাশি অব্যাহত রয়েছে।
উত্তর জেলা পুলিশ সুপার অবিনাশ রায় জানান, পালাতকদের গ্রেপ্তারের লক্ষ্যে সীমান্ত এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, “অবশিষ্ট তিনজনকেও খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে বলে আমরা আশাবাদী।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top