News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রধানমন্ত্রী ১১ অক্টোবর তিনটি গুরুত্বপূর্ণ কৃষি প্রকল্প উদ্বোধন করবেন: রতন লাল নাথ
Image

প্রধানমন্ত্রী ১১ অক্টোবর তিনটি গুরুত্বপূর্ণ কৃষি প্রকল্প উদ্বোধন করবেন: রতন লাল নাথ

আগরতলা, ৯ অক্টোবর: কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আত্মনির্ভর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১১ অক্টোবর তিনটি নতুন কৃষি প্রকল্পের উদ্বোধন করবেন। এই প্রেক্ষিতে আজ ত্রিপুরার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী রতন লাল নাথ কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে এক বৈঠকে অংশ নেন।

সূত্রে জানা গেছে, বৈঠকে মূলত তিনটি জাতীয় কর্মসূচি নিয়ে আলোচনা হয় ‘প্রধানমন্ত্রী ধন ধান্য কিষান যোজনা’, ‘মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস’, এবং ‘ন্যাশনাল মিশন অন ন্যাচারাল ফার্মিং’। রতন লাল নাথ জানিয়েছেন, এই তিনটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১১ অক্টোবর।

মন্ত্রী জানান, এই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহানের উপস্থিতিতে জাতীয় স্তরে এই প্রকল্পগুলির উদ্বোধন হবে। ত্রিপুরায় রাজ্যস্তরের মূল অনুষ্ঠানটি এ.ডি. নগরের স্টেট অ্যাগ্রিকালচার রিসার্চ স্টেশনে অনুষ্ঠিত হবে। পাশাপাশি, প্রতিটি জেলা সদর, মহকুমা ও ব্লক পর্যায়েও এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

রতন লাল নাথ আরও বলেন, রাজ্যস্তরের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ড.) মানিক সাহা উপস্থিত থাকবেন। তিনি জানান, কৃষিক্ষেত্রে যেসব অঞ্চলে উৎপাদন কম এবং কৃষিজীবীর সংখ্যা তুলনামূলকভাবে কম, সেইসব এলাকাকে কৃষিতে স্বনির্ভর করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই উদ্যোগের আওতায় ত্রিপুরার উত্তর জেলা অন্তর্ভুক্ত হয়েছে।

মন্ত্রী আরও জানান, এই প্রসঙ্গে আজ সমস্ত রাজ্যের কৃষি মন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা হয়। জৈব ও প্রাকৃতিক চাষ সম্পর্কেও বিস্তারিত পর্যালোচনা করা হয়েছে। রাজ্যস্তরের মূল অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও সাংসদ, বিধায়ক, কর্পোরেটর, সভাধিপতি ও সরকারি আধিকারিকরা উপস্থিত থাকবেন। পাশাপাশি, শ্রেষ্ঠ এফপিও ও এফপিসি প্রতিনিধি এবং প্রাকৃতিক কৃষিতে নিযুক্ত কৃষকরাও অংশগ্রহণ করবেন।

Releated Posts

উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির মধ্যে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে ত্রিপুরার অগ্রগতি উল্লেখযোগ্য ও প্রশংসনীয়: নীতি আয়োগের সদস্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: সচিবালয়ের কনফারেন্স হলে আজ কেন্দ্রীয় নীতি আয়োগের সদস্যা ড. জুরাম আনিয়া’র সভাপতিত্বে রাজ্যের বিভিন্ন…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিরাপত্তার পাশাপাশি নারীদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার সুযোগ বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ আগস্ট: নারী ও শিশুদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধির উপর…

ByByReshmi Debnath Aug 20, 2026

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top