News Flash

  • Home
  • মুখ্য খবর
  • গভীররাতে তিপ্রা মথার পার্টি অফিসে আগুন লাগানোর চেষ্টা, তদন্তে পুলিশ
Image

গভীররাতে তিপ্রা মথার পার্টি অফিসে আগুন লাগানোর চেষ্টা, তদন্তে পুলিশ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: শনিবার গভীররাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হল তিপ্রা মথা দলের পার্টি অফিস। ঘটনা টাকারজলা বিধানসভার অন্তর্গত শান্তিনগর এডিসি ভিলেজের বাইচুক বাজারে। দরজার নিচে আগুন লাগিয়ে পেট্রোলের বোতল রেখে যায় দুষ্কৃতীরা। যদিও সৌভাগ্যবসত দরজায় লাগানো আগুন নিভে যায়, যার ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

জানা যায়, শনিবার সন্ধ্যার সময় তিপ্রা মথা দলের কর্মী সমর্থকরা কাজকর্ম শেষ করে পার্টি অফিস বন্ধ করে যে যার মত করে বাড়িতে চলে যায়। রবিবার সকালে তারা দেখতে পায় তাদের পার্টি অফিসের দরজার নীচের কিছুটা অংশ পুড়ে আছে। দরজা খুলে তারা দেখতে পান সামনেই একটি পেট্রোলের বোতল রাখা। অর্থাৎ নাশকতার জন্য রাতের আঁধারে কে বা কারা এই আগুন লাগানোর চেষ্টা করেছে।

খবর পেয়ে দলীয় কর্মী সমর্থকরা ঘটনাস্থলে ছুটে আসে। খবর দেওয়া হয় চম্পকনগর ফাঁড়ি ও রাধানগর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এমডিসি গনেশ দেববর্মা সাব জোনাল চেয়ারম্যান শান্তনু দেববর্মা নেতৃত্ব শুকরাম দেববর্মা সহ অন্যান্যরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top