News Flash

  • Home
  • মুখ্য খবর
  • হাসপাতালে নেই অ্যাম্বুলেন্স, বিপাকে রোগীরা পরিজনেরা
Image

হাসপাতালে নেই অ্যাম্বুলেন্স, বিপাকে রোগীরা পরিজনেরা

শান্তিরবাজার, ২৮ আগস্ট: শান্তিরবাজার জেলা হাসপাতালে নেই অ্যাম্বুলেন্স পরিষেবা। রোগী কে রেফার দেওয়ার পর দীর্ঘক্ষণ অপেক্ষা করেও সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে যেতে হয় জিবি হাসপাতালে। এমনই অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা।

এই বিষয়ে শান্তির বাজার জেলা হাসপাতালের এমএস জেএস রিয়াং এর সাথে কথা বললে তিনি জানান বর্তমানে শান্তিরবাজার জেলা হাসপাতালে অ্যাম্বুলেন্স রয়েছে পাঁচটি। এর মধ্যে একটি বিকল। অন্য চারটি অ্যাম্বুলেন্স দুটি করে শিফটিং করছে। এজন্য যে দুটি অ্যাম্বুলেন্স ছিল ডিউটিরত অবস্থায় সেগুলো রোগী নিয়ে সকালে চলে গিয়েছে জিবিতে। এর মধ্যে চিকিৎসক দু থেকে তিনজন রোগীকে রেফার করে। এরপর দেখা যায় নেই অ্যাম্বুলেন্স। দুই- আড়াই ঘন্টা হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ফ্লোরে শুয়ে রোগী নিয়ে বসে থাকতে হয় পরিবারকে। বাধ্য হয়ে সরকারি অ্যাম্বুলেন্স না পেয়ে প্রাইভেট গাড়ি ভাড়া করে নিয়ে যায় জিবি হাসপাতালে।

অন্যদিকে হাসপাতালে নেই চিকিৎসক। রোগী নিয়ে এসে ক্ষোভে ফেটে পড়েছেন পরিজনরা। জানা যায় দক্ষিণ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার জ্যোতির্ময় দাস নিজের মর্জিমাফিক জেলা হাসপাতাল পরিচালনা এবং বিভিন্ন মহকুমা হাসপাতাল পরিচালনা করছেন বলেও গুরুতর অভিযোগ উঠছে। শান্তিরবাজার জেলা হাসপাতালে অন্য জায়গা থেকে ভালো চিকিৎসক ট্রান্সফার হয়ে আসলে তাদেরকে দু এক সপ্তার মধ্যে অন্য আরেকটি হাসপাতালে ডেপুটেশনে পাঠিয়ে দেওয়া হয়। যার কারণে শান্তিরবাজার জেলা হাসপাতালে চিকিৎসক কম থাকাতে সঠিক স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত লোকজনেরা।

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top