News Flash

  • Home
  • মুখ্য খবর
  • খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি ছাত্র-যুব সংগঠনগুলির শ্রদ্ধাজ্ঞাপন
Image

খাদ্য আন্দোলনের শহীদদের প্রতি ছাত্র-যুব সংগঠনগুলির শ্রদ্ধাজ্ঞাপন

আগরতলা, ২৯ আগস্ট: খাদ্য আন্দোলনের শহীদ দিলীপ তরুণ অরবিন্দ ও রাজেশ্বর সুমিত্রা দের শ্রদ্ধা জানালেন বাম চারটি ছাত্র যুব সংগঠন। আজ ছাত্র যুব ভবনে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়।

এদিন বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন , ১৯৬৬ সালে যখন রাজ্যজুড়ে বামেদের উদ্যোগে খাদ্য আন্দোলন শুরু হয়। তখন সরকারের নির্দেশে পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তখনকার ছাত্র আন্দোলনের দিলীপ, তরুণ, অরবিন্দরা। ১৯৯০ সালে দেবদারুতে জোট সরকারের আমলে কংগ্রেসের হয়ে নিহত হয়েছিলেন রাজেশ্বর, সুমিত্রা। আজ তাদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়েই এই শহীদান দিবস পালন করা হয়েছে।

ছাত্র যুব ভবনে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনগুলির বহু নেতা-কর্মী। তারা শহীদ বেদিতে মাল্যদান করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

নবারুণ দেব বলেন, শহীদদের আত্মত্যাগ ব্যর্থ যায়নি, তাদের সংগ্রামের ভিতর দিয়েই আজকের সমাজ আন্দোলনের ভিত গড়ে উঠেছে। খাদ্যের অধিকার থেকে শুরু করে শিক্ষার অধিকার, কাজের অধিকার— প্রতিটি গণতান্ত্রিক দাবির সংগ্রামে এই শহীদদের আত্মত্যাগ তরুণ প্রজন্মকে আজও অনুপ্রাণিত করছে।

তিনি বলেন, বর্তমান সময়ে দেশের নানান প্রান্তে খাদ্য, কর্মসংস্থান ও শিক্ষার দাবিতে চলমান আন্দোলনের প্রসঙ্গও তোলেন। তারা জানান, আজকের পরিস্থিতিতেও খাদ্য আন্দোলনের শহীদদের আদর্শকে সামনে রেখে ছাত্র-যুব সমাজকে এগিয়ে আসতে হবে।

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top