News Flash

  • Home
  • দেশ
  • প্রথমে তারা তাদের নেতাদের গালিগালাজ করে, তারপর এটিকে ইস্যু করে তোলে, বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের, বিহারে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে
Image

প্রথমে তারা তাদের নেতাদের গালিগালাজ করে, তারপর এটিকে ইস্যু করে তোলে, বিজেপিকে কটাক্ষ কংগ্রেসের, বিহারে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে

পটনা, ২৯ আগস্ট: বিহারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে। ‘ভোটার অধিকার যাত্রা’ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর প্রয়াত মাতার বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়। বিজেপির অভিযোগের প্রেক্ষিতে এবার কংগ্রেস পাল্টা আক্রমণে সরব হল, বিজেপিকে অভিযুক্ত করল উস্কানি দিয়ে নাটক সাজানোর।

কংগ্রেসের শীর্ষ নেতা পবন খেরা বলেন —“এটা বিজেপির সরাসরি গুণ্ডাগিরি। ওদের টুলকিট এবার পুরোপুরি ফাঁস হয়ে গেছে। আগে নিজেরাই নিজেদের নেতাদের দিয়ে গালাগালি করায়, তারপর সেটা নিয়ে নাটক করে। কিন্তু এবার সেই টুলকিট আর চলবে না। বিজেপি যতই ভয় দেখাক, আমরা পিছু হটব না।”

সুপ্রিয়া শ্রিনেত-ও বিজেপিকে একহাত নিয়ে বলেন —“সত্যের পথে হাঁটা কখনও সহজ হয় না। আজ বিজেপি হিংসার পথে হাঁটল। আমাদের কর্মীদের মাথায় মারধর করা হয়েছে। কারণ আমরা ভোটার তালিকা কারচুপির প্রমাণ সামনে এনেছি। বিজেপি সেটা আড়াল করতে এই অশান্তি ছড়াচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা গান্ধীর অনুসারী। আমরা হিংসার জবাব হিংসা দিয়ে দেব না। তোমরা মারো, গালি দাও — আমরা থামব না। তোমরাই গান্ধীর হত্যাকারীদের অনুপ্রেরণা, আর আজ বিহারের পবিত্র মাটিতে তোমরা গণতন্ত্রকে অপমান করলে।”

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top