News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকের দুর্ব্যবহারে ধর্নায় পিতা, প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা
Image

ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসকের দুর্ব্যবহারে ধর্নায় পিতা, প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা

কৈলাসহর, ২৯ আগস্ট: আবারও প্রকাশ্যে এলো রাজ্যের স্বাস্থ্য পরিষেবার বেহাল চিত্র। কৈলাসহর ঊনকোটি জেলা হাসপাতালে কর্তব্যরত এক চিকিৎসকের দুর্ব্যবহারের অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন এক অভিভাবক। অসুস্থ কন্যাকে নিয়ে সরাসরি জেলা হাসপাতালের সামনে ধর্নায় বসেন তিনি।

অভিযোগ, শিশুকন্যার জ্বর টানা তিন দিনেও কমেনি। তাই বাবা তাকে নিয়ে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছাতেই, কর্তব্যরত ডাক্তার উল্টে রূঢ় ব্যবহার করেন বলে অভিযোগ। চিকিৎসার পরিবর্তে রোগীর সঙ্গে দুর্ব্যবহার, অপমান ও চটে যাওয়ার মতো ঘটনায় হতবাক রোগীর পরিবারসহ উপস্থিত অন্যরা।

রাজ্য সরকার যেখানে স্বাস্থ্য পরিষেবাকে উন্নতিকরণের চেষ্টা করছে, সেখানে সাধারণ মানুষ এ ধরনের দুর্ব্যবহার ও অবহেলার শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ফলে স্বাস্থ্য পরিষেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন জনগণ।

স্থানীয়দের মতে, চিকিৎসকদের এহেন আচরণ রোগী ও তাদের পরিবারকে একদিকে যেমন মানসিকভাবে বিপর্যস্ত করছে, তেমনি সরকারের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা কমিয়ে দিচ্ছে।রাজ্যের স্বাস্থ্য দপ্তর ও সরকারের প্রতি জনগণের প্রশ্ন— অসুস্থ রোগীর প্রতি এই রূঢ়তা ও অবহেলা কি বরদাস্তযোগ্য? অবিলম্বে কি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে?

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top