News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আসাম রাইফেলস ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে ২ কোটি টাকার মাদক ট্যাবলেট সহ ৩ আটক
Image

আসাম রাইফেলস ও কাস্টমস বিভাগের যৌথ অভিযানে ২ কোটি টাকার মাদক ট্যাবলেট সহ ৩ আটক

আগরতলা, ২২ আগস্ট: মাদক পাচারের বিরুদ্ধে এক বড়সড় সাফল্য অর্জন করেছে আসাম রাইফেলস। কাস্টমস দফতরের সঙ্গে যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।অভিযান চলাকালীন যৌথ বাহিনী একটি মারুতি সুজুকি ওয়াগনার গাড়ি আটক করে। যার নম্বর – টি আর ০৪ – এফ -০৬৯৮)। তল্লাশিতে গাড়ি থেকে মেথামফেটামিনের ২টি বড় প্যাকেট উদ্ধার হয়। তাতে মোট ২০,০০০ ট্যাবলেট উদ্ধার হয়, যার ওজন প্রায় ২ কেজি। ট্যাবলেটগুলির আন্তর্জাতিক বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকা।

এই অভিযানে গাড়ির চালকসহ মোট তিনজনকে আটক করা হয়েছে।উদ্ধার হওয়া মাদক ও আটক ব্যক্তিদের পরবর্তী তদন্ত এবং আইনি পদক্ষেপের জন্য কাস্টমস দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।

আসাম রাইফেলস জানিয়েছে, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তারা অবৈধ কর্মকাণ্ড রুখতে এবং অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Releated Posts

দুই দেশের সৌহার্দ্যের বার্তা, বাংলাদেশে পাঠানো হল ত্রিপুরার কিউ আনারস

আগরতলা, ২৯ জুলাই : বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌজন্য উপহার হিসেবে ত্রিপুরার সুস্বাদু কিউ আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

উনকোটির উন্নয়নে প্রশাসনকে আরও গতিশীল করার নির্দেশ অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরীর

কৈলাসহর, ২৯ জুলাই: উনকোটি জেলার অভিভাবক মন্ত্রী সুশান্ত চৌধুরী মঙ্গলবার কৈলাশহর সার্কিট হাউসের কনফারেন্স হলে জেলার প্রথম প্রশাসনিক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top