News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত যুবক, অবস্থা আশঙ্কাজনক
Image

অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত যুবক, অবস্থা আশঙ্কাজনক

আগরতলা, ২১ আগস্ট : আজ সকালে ধলাই জেলার কমলপুর মহকুমায় মানিকভান্ডার এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। একটি অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন অনিমেষ দাস (২৫) নামে এক যুবক। ঘটনাটি ঘটেছে মানিকভান্ডার হরচন্দ্র স্কুলের সামনে। ওই দূর্ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, সকাল সাড়ে এগারোটা নাগাদ অনিমেষ দাস একটি অনলাইন মার্কেটিং কোম্পানির গাড়ি থেকে সামগ্রী আনলোড করছিলেন। সেই সময় কুলাই জেলা হাসপাতাল থেকে রোগী নামিয়ে ফেরত আসছিল একটি অ্যাম্বুলেন্স। নিয়ন্ত্রণ হারিয়ে সেই অ্যাম্বুলেন্স সজোরে ধাক্কা মারে অনিমেষকে।

ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং গুরুতর আহত হন। উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে আহত অনিমেষকে সেই অ্যাম্বুলেন্সেই কমলপুর মহকুমা হাসপাতালে পাঠান। কিন্তু চিকিৎসকরা জানান, তাঁর মাথায় গুরুতর চোট লেগেছে এবং অবস্থা আশঙ্কাজনক। তাই তাঁকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ধলাই জেলা হাসপাতাল কুলাইয়ে রেফার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি কুলাই জেলা হাসপাতালের। ঘটনার তদন্ত শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেই। ফলে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। ঘটনার পর এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন।

Releated Posts

বিধায়িকা কল্যাণী রায় সাহার স্বামীর আকস্মিক প্রয়াণ, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৩০ জুলাই : তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় সাহার স্বামী দীনেশ…

ByByTaniya Chakraborty Jul 30, 2026

সোনামুড়ায় প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে কুপিয়ে খুনের অভিযোগ, গুরুতর আহত ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই: সেপাহিজলা জেলার সোনামুড়া মহকুমার তকশাপাড়া এলাকায় এক প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে…

ByByReshmi Debnath Jul 29, 2026

পরোপকারের কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে মানবতার দৃষ্টান্ত স্থাপন করা যায়: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: মা হচ্ছেন একজন শিশুর প্রথম শিক্ষক। গুরু হচ্ছেন শিক্ষা-দিক্ষা এই দুটি বিষয়ে মূল পথ পরিচালক…

ByByReshmi Debnath Jul 29, 2026

রাজ্যের সমস্ত ধর্মীয় সংখ্যালঘু জাতিগোষ্ঠীর বিশ্বাস ও আস্থা অর্জনে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ জুলাই: প্রতিটি ধর্মের মানুষই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞের অংশীদার। বৈচিত্র্যের মাঝে ঐক্য এটাই দেশ ও রাজ্যের বৈশিষ্ট্য।…

ByByReshmi Debnath Jul 29, 2026
Scroll to Top