News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিম্নমানের নির্মাণ! চার মাসের মাথায় ভেঙে পড়ল কালভার্ট, চরম দুর্ভোগে মধুবনের জনগণ
Image

নিম্নমানের নির্মাণ! চার মাসের মাথায় ভেঙে পড়ল কালভার্ট, চরম দুর্ভোগে মধুবনের জনগণ

আগরতলা, ২১ আগস্ট : আবারও নিম্নমানের নির্মাণের অভিযোগে সরব হয়েছেন রাজ্যের জনগণ। ডুকলি ব্লকের মধুবন রানিরখামার শিবিরটিলা এলাকায় চার মাস আগে নির্মিত একটি কালভার্ট সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, নির্মাণে ব্যবহৃত হয়েছে নিম্নমানের সামগ্রী, আর সঠিক নজরদারির অভাবে হয়েছে এই অবস্থা।

স্থানীয়দের বক্তব্য, মধুবন ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের যাতায়াতের একমাত্র রাস্তাটি ছিল ওই কালভার্টের উপর নির্ভরশীল। মাত্র চার মাস আগে সরকারি উদ্যোগে ওই কালভার্টটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু সামান্য বৃষ্টি ও জলের চাপে সেটি ভেঙে পড়েছে। এখন ওই জায়গায় বাঁশ দিয়ে অস্থায়ী সাঁকো বানিয়ে কোনওরকমে যাতায়াত চালিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা।

স্থানীয়দের অভিযোগ, কালভার্ট নির্মাণে মানসম্পন্ন উপকরণ ব্যবহার করা হয়নি। নির্মাণের সময় সংশ্লিষ্ট দপ্তর বা কর্তৃপক্ষের পক্ষ থেকে তেমন কোনো পরিদর্শনও হয়নি। ফলে সাধারণ মানুষকে এখন দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষত এলাকার বৃদ্ধ, অসুস্থ ও গর্ভবতী মহিলাদের চলাচল করতে হিমশিম খেতে হচ্ছে।

জনৈক স্থানীয় বাসিন্দা বলেন, এই কালভার্টটা আমাদের এলাকার প্রাণ ছিল। এখন সেটা ভেঙে যাওয়ায় আমরা কার্যত বিচ্ছিন্ন। বাঁশের সাঁকো বানিয়ে ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে। এদিকে, স্থানীয়দের দাবি, অবিলম্বে কালভার্টটি পুনর্নির্মাণ করে যাতায়াতের ব্যবস্থা স্বাভাবিক করতে হবে। এই বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে দ্রুত পদক্ষেপের দাবিও জানিয়েছেন তাঁরা।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top