News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বেআইনি কাজে যোগসূত্র, সীমান্ত ডিঙ্গিয়ে এপাড়ে এসে বিএসএফের জালে ধরা পড়ল বিজিবি-র জওয়ান
Image

বেআইনি কাজে যোগসূত্র, সীমান্ত ডিঙ্গিয়ে এপাড়ে এসে বিএসএফের জালে ধরা পড়ল বিজিবি-র জওয়ান

আগরতলা, ২১ আগস্ট :ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তে পাচার বাণিজ্য এবং পাচারকারীদের সাহায্য করতে গিয়ে বিএসএফের জালে ধরা পড়ল এক বিজিবি-র জওয়ান। সিপাহীজলা জেলায় মধুপুর থানাধীন কামথানা বিওপি-র বিএসএফ জওয়ানরা তাঁকে আটক করেছেন।

সূত্রের খবর, আজ দুপুর দেড়টা নাগাদ বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজিবির জওয়ান সশস্ত্রে সুসজ্জিত হয়ে ইন্দো-বাংলা ত্রিপুরা সীমান্তের জিরো পয়েন্টের প্রায় ১০০ মিটার ভেতরে প্রবেশ করেন। তাঁকে দেখেই বিএসএফের ৪৯ নং ব্যাটেলিয়ানের কামথানা বিওপি-র জওয়ানরা থামতে নির্দেশ দেন। কিন্তু, ওই বিজিবি জওয়ান বিএসএফের উপস্থিতি ও আদেশ শুনেই বাংলাদেশে পালাতে থাকেন। তবে, বিএসএফ জওয়ানরাও দৌড়ে গিয়ে তাঁকে ভারতের সীমানায় আটক করতে সক্ষম হয়েছেন।

সূত্রের দাবি, সীমান্তে পাচার বাণিজ্য এবং পাচারকারীদের সাহায্যের উদ্দেশ্যেই বিজিবি-র ওই জওয়ান সীমান্ত ডিঙ্গিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। সীমান্তে বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথেও তাঁর যোগসূত্র রয়েছে। কিন্তু, বিএসএফের কঠোর নজরদারির কারণে তিনি ধরা পড়েছেন।

বিজিবি-র জওয়ানের বেআইনিভাবে ভারতে প্রবেশের ঘটনায় রাজ্য প্রশাসন গভীর চিন্তায় পড়েছে। সীমান্তে এমনিতেই বিএসএফের কঠোর নজরদারি রয়েছে। কিন্তু, আজকের ঘটনায় বিএসএফ আরও কঠোরভাবে নজরদারি চালাবে বলে স্থির করেছে। ত্রিপুরা প্রশাসন ইতিমধ্যে রাজ্যের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top