News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগামী ৮ আগস্ট দেশব্যাপী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে আন্দোলনে নামছে সিপিআইএম
Image

আগামী ৮ আগস্ট দেশব্যাপী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে আন্দোলনে নামছে সিপিআইএম

আগরতলা, ৩০ জুলাই:
আগামী ৮ আগস্ট দেশব্যাপী ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বিরুদ্ধে আন্দোলনে নামছে সিপিআইএম। আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের তীব্র বিরোধিতা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি বলেন, ভোটের মুখে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে মুসলিম ও তপশিলি জাতি অর্থাৎ নিম্নশ্রেণীর জনগণকে নিশানা করা হচ্ছে। কারণ সাধারণ খেটে খাওয়া মানুষ বিজেপির দমনপীড়ন মেনে নেমে না। আর তারা যদি ভোট দেয় তাহলে ভোটের ফলাফলে বিজেপির হারা নিশ্চিত। তাই বেছে বেছে তাদের নাম এই সংশোধনের নামে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। তাদের বাদ দিয়ে দিলেই বিভিন্ন রাজ্যে ভোটে ভালো ফলাফল করতে পারবে বিজেপি। এই লক্ষ্যেই এই কাজ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মানিক সরকার।

তিনি আরো বলেন, বিহারেও বিজেপি জোটের অবস্থা ভালো নেই। তাই ভোটের মুখে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে এই সংশোধনের নামে অবিজেপিদের ভোটদান বাতিল করা হচ্ছে। একই কায়দায় ত্রিপুরাতেও এই ব্যবস্থা প্রয়োগ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে তিপ্রা মথা। এর বিরুদ্ধে আন্দোলন সংগঠিত না করলে এর প্রতিবাদ না করলে গোটা দেশেই এই সংশোধনের নামে প্রকৃত ভোটারদের ভোটাধিকার বাতিল করা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি আরো অভিযোগ করেন, নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের রায় মানছে না। নির্বাচন কমিশন দ্বারা প্রদত্ত পরিচয়পত্রকে তারা মানতে নারাজ। আসলে বিজেপি জনগণের উপর আস্থা হারিয়েছে। জনগণও যে বিজেপির উপর থেকে আস্থা হারিয়েছে তা আঁচ করতে পেরেই এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে ভোটার তালিকা পরিবর্তন করা হচ্ছে বলে অভিযোগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top