News Flash

  • Home
  • দিনের খবর
  • পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন প্রিয়াঙ্কা গান্ধী
Image

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার জন্য কেন্দ্রীয় সরকারকে দায়ী করলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই : পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার জন্য আজ কেন্দ্রীয় সরকারকে সরাসরি দায়ী করলেন প্রিয়াঙ্কা গান্ধী। বৈসারান উপত্যকায় ঘটে যাওয়া মর্মান্তিক হামলায় ২৬ জনের মৃত্যুর প্রেক্ষিতে তিনি লোকসভায় আলোচনায় অংশ নিয়ে কড়া ভাষায় এই অভিযোগ তোলেন।

লোকসভায় প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ২০০৮ সালের মুম্বই হামলার পর মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেছিলেন। কিন্তু পহেলগাঁও-এ সাম্প্রতিক হামলার পর এখন পর্যন্ত কেউ দায়িত্ব স্বীকার করেননি, কেউ পদত্যাগও করেননি। সাথে তিনি যোগ করেন, এই সংসদের প্রতিটি সদস্যের জন্য নিরপত্তা ব্যবস্থা রয়েছে। কিন্তু বৈসারানের মতো জনপ্রিয় পর্যটন কেন্দ্রে সাধারণ পর্যটকরা কোনরকম নিরাপত্তা ছাড়াই রয়েছেন। এমনকি প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা ছিল না সেখানে।

ওয়েনাডের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এও জানান, দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-কে ২০২৩ সালে সরকারিভাবে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করা হয়। তারা ২০১৯ সাল থেকেই উপত্যকায় সক্রিয় ছিল। এই সময়ের মধ্যে তারা একাধিক সন্ত্রাসী হামলা চালিয়ে অনেক সিনিয়র সেনা কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের হত্যা করেছে।

সরকারের প্রতি তার প্রশ্ন, যখন গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে, তখন দায়িত্ব নেওয়ার মানসিকতা কোথায়? পর্যটকদের নিরাপত্তা কি এই সরকারের অগ্রাধিকার নয়?

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top