News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি পাচারকারী, আহত এক
Image

সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশি পাচারকারী, আহত এক

বিলোনীয়া, ২৫ জুলাই : পাচার বাণিজ্য প্রতিরোধে বিএসএফের গুলি দুই বাংলাদেশি পাচারকারীর মৃত্যু হয়েছে। আরও একজন গুরুতর আহত হয়েছে। ভারতীয় পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। বিলোনিয়া থানার অন্তর্গত আমজাদ নগর সীমান্তে বৃহস্পতিবার গভীর রাতে এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। সীমান্তে টহলদারি জোরদার করা হয়েছে।

জানা গেছে, রাত প্রায় এগারোটার দিকে বিএসএফ-এর ৪৩ নম্বর ব্যাটালিয়নের ই কোম্পানির জওয়ানরা সীমান্ত পিলার ২১৬৪/১৩-এস-এর কাছাকাছি এলাকায় টহল দেওয়ার সময় দেখতে পান কয়েকজন ব্যক্তি রাতের অন্ধকারে বাংলাদেশের দিক থেকে ভারতীয় ভূখণ্ডে পাচার সামগ্রী নিয়ে প্রবেশ করছে। চ্যালেঞ্জ করা হলে পাচারকারীরা বিএসএফের উপর ইট-পাথর ছোঁড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ চালায়। আত্মরক্ষার্থে বিএসএফ গুলি চালাতে বাধ্য হয়।

গুলিতে তিন বাংলাদেশি গুরুতর আহত হয়। তাদের মধ্যে লিটন গাজি (৩২), পিতা- গাছি মিয়া, বাড়ি পরশুরাম থানার বাসপদুয়া এলাকায় — তাকে বিএসএফ জওয়ানরা বিলোনিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর আহত দুজনের মধ্যে মিলিয়াস হুসেনকে ফেনী হাসপাতালে নেবার পথে তার মৃত্যু হয়। তৃতীয় ব্যক্তি অবতাব আলী বর্তমানে চট্টগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থল থেকে বিএসএফ ১৫ হাজার পাতা নিষিদ্ধ যৌনবর্দ্ধক ট্যাবলেট ও কয়েক কেজি গাঁজা উদ্ধার করেছে। বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দে পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, পাচার বাণিজ্যের কারণেই তারা সীমান্ত অতিক্রম করেছিল। বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছে। এ ধরনের ঘটনা সীমান্তে একেবারেই অনাকাঙ্ক্ষিত।

নিহত অপর ব্যক্তি মো. মিল্লাত (২১), পিতা- মোঃ ইউসুফ, ও আহত মো. আফসার (৩২), পিতা- এয়ার আহমেদ সকলেই বাংলাদেশের বাঁশপদুয়া এলাকার বাসিন্দা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বিএসএফ সূত্রে জানা গেছে, পতাকা বৈঠকের পর মৃতদেহ বিজিবির হাতে তুলে দেওয়া হবে। সীমান্ত এলাকায় উত্তেজনা রয়ে গেলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Releated Posts

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026

গাঙ্গাইলে হাওড়া নদী থেকে যুবকের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্ত শুরু

আগরতলা, ২৮ জুন: রাজধানীর গাঙ্গাইল এলাকায় হাওড়া নদী থেকে রমজান আলী (টিটন) নামে এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top