News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল গান্ধীর সমাবেশের দিন ধর্মঘট স্থগিত করায় জন্য যান চালকদের বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ পরিবহনমন্ত্রীর
Image

রাহুল গান্ধীর সমাবেশের দিন ধর্মঘট স্থগিত করায় জন্য যান চালকদের বিক্ষোভ, উদ্বেগ প্রকাশ পরিবহনমন্ত্রীর

ভুবনেশ্বর, ১১ জুলাই : ওড়িশার পরিবহন মন্ত্রী বিবূতি ভূষণ জেনা চালকদের চলমান ধর্মঘট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, সরকার ইতিমধ্যেই চালকদের দাবি নিয়ে আলোচনা শুরু করেছে, তাই এই মুহূর্তে ধর্মঘট চালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

এক্স (টুইটার) হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় মন্ত্রী জেনা বলেন, “সরকার চালকদের দাবি নিয়ে ইতিমধ্যে আলোচনায় বসেছে এবং সেগুলি গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। ফলে ধর্মঘটের কোনো যৌক্তিকতা নেই। কিন্তু শুধুমাত্র কংগ্রেস নেতার একটি কর্মসূচির জন্য ধর্মঘট শিথিল করার সিদ্ধান্ত রাজনৈতিক প্রভাবের ইঙ্গিত দেয়, যা সাধারণ চালকদের বিভ্রান্ত করছে।”

পরিবহন মন্ত্রীর এই মন্তব্য এসেছে ওড়িশা ড্রাইভার মহাসঙ্ঘের সভাপতি প্রশান্ত মেন্দুলির একটি আহ্বানের প্রেক্ষিতে। বৃহস্পতিবার তিনি রাজ্যের ধর্মঘটরত সকল চালককে অনুরোধ করেন যেন কংগ্রেস কর্মীদের বহনকারী গাড়িগুলিকে রাহুল গান্ধীর সমাবেশে যোগ দিতে পথে কোনো বাধা সৃষ্টি না করা হয়।

চালকদের এই আশ্বাসের পর, ওড়িশা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি ভক্ত চরণ দাস চালকদের আন্দোলনে ব্লক ও জেলা স্তরে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দেন।

পরিবহন মন্ত্রীর মতে, কংগ্রেস নেতার সমাবেশ উপলক্ষে আন্দোলন শিথিল করাটা চালকদের দাবিকে রাজনৈতিক রঙ দিচ্ছে, যা সরকার ও জনসাধারণের মধ্যে ভুল বার্তা পাঠাতে পারে।

Releated Posts

কেরলে মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগ ও বিচারের দাবি প্রিয়াঙ্কা গান্ধী, বেণুগোপালের

ওয়ানাড, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের অবিলম্বে পদত্যাগের দাবি তুললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা…

ByByNews Desk Sep 26, 2026

কেরলে মহিলা-নেতৃত্বাধীন সমবায়ের পক্ষে সওয়াল অমিত শাহের

কুন্দারা (কোল্লাম), ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): কেরলের সমবায় ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে রাজ্যের সমবায় মন্ত্রী এম. লিজুকে নয়াদিল্লিতে এসে…

ByByNews Desk Sep 26, 2026

প্যাথোজেন অ্যাক্সেস ও সুফল বণ্টনে ন্যায্যতার পক্ষে ভারতের সওয়াল

নিউইয়র্ক, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): মহামারি প্রতিরোধ ও মোকাবিলা নিয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত রাষ্ট্রসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্যান্ডেমিক…

ByByNews Desk Sep 26, 2026

পরিষেবা কোটায় অনিয়মের অভিযোগ, সরকারি হাসপাতালের চিকিৎসকদের চিহ্নিত করছে বঙ্গের স্বাস্থ্য দফতর

কলকাতা, ২৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পরিষেবা কোটায় উচ্চশিক্ষার সুযোগ পাওয়া জুনিয়র চিকিৎসকদের মধ্যে…

ByByNews Desk Sep 26, 2026

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এসইসি জ্ঞানেশ কুমারকে অপসারণের নতুন প্রস্তাবে বিরোধীদের সমর্থন, বিজেপির দাবি ‘পরাজিত হবে’

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণের দাবিতে সংসদে নতুন করে ইমপিচমেন্ট প্রস্তাব…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top