News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধর্মঘটের রাজ্যে প্রভাব দেখা যায়নি, কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই : পুলিশ সুপার
Image

ধর্মঘটের রাজ্যে প্রভাব দেখা যায়নি, কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই : পুলিশ সুপার

আগরতলা, ৯ জুলাই : দেশের দশটি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের রাজ্যে প্রভাব দেখা যায়নি। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। পাশাপাশি, বিভিন্ন ব্যবসায়ী সহ গাড়ির চালকরা এই ধর্মঘটকে বয়কট করেছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে।

এদিন তিনি বলেন, দেশের দশটি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের রাজ্যে প্রভাব দেখা যায়নি। রাজ্যের সর্বত্রই স্বাভাবিক জনজীবন, স্কুল, কলেজ, ব্যাঙ্ক, অফিস, সর্বত্রই স্বাভাবিক রয়েছে। এই ধর্মঘট ঘিরে এখন পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই। গোটা রাজ্যে পুলিশ, টি এস আর এবং আধা সামরিক বাহিনী মোতায়েন রয়েছে।

এদিন তিনি আরও বলেন, রাজ্যে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি। বিভিন্ন ব্যবসায়ী সহ গাড়ির চালকরা পরিষেবা প্রদান করছেন।

Releated Posts

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026

১০০০ মিমির বেশি বৃষ্টিপাত, খরার ঝুঁকি নেই ত্রিপুরায়: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর যেকোনো ধরনের খরার মতো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণভাবে…

ByByReshmi Debnath Jun 23, 2026

জিবিপি ও এজিএমসি-র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে নিষেধাজ্ঞা, বেতন বাড়ছে ২০ শতাংশ; ক্যাবিনেটের বড় সিদ্ধান্ত

আগরতলা, ২৩ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। এবার থেকে জিবি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top