News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারী বৃষ্টিপাত: আগামীকাল দক্ষিণ জেলায় লাল, বাকি সব জেলায় কমলা সতর্কতা
Image

ভারী বৃষ্টিপাত: আগামীকাল দক্ষিণ জেলায় লাল, বাকি সব জেলায় কমলা সতর্কতা

আগরতলা, ৮ জুলাই : প্রাকৃতিক দুর্যোগের ভ্রূকুটি আবারও ত্রিপুরার আকাশে উঁকিঝুঁকি মারছে। ভারি বর্ষণে ত্রিপুরার বিভিন্ন জেলায় মারাত্মক প্রভাবের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তত, আবহাওয়া দফতরের পূর্বাভাসে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আগামীকাল দক্ষিণ ত্রিপুরা জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় লাল সতর্কতা জারি করেছে আবহওয়া দফতর। তার পাশাপাশি, রাজ্যের বাকি সব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে।

প্রসঙ্গত, আজ আকাশ মেঘাচ্ছন্ন ছিল। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ম ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ সকালে সর্বনিম্ম তাপমাত্রা সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল। এদিকে, আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের এলাকায় নিম্নচাপ অঞ্চলটি আজ ০৮ জুলাই ভারতীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিমি উপরে বিস্তৃত। আগামী ২ দিন ধরে এটি ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় জুড়ে ধীরে ধীরে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। গড় সমুদ্রপৃষ্ঠে মৌসুমী বায়ুর প্রবাহ এখন, মিরাট, লখনউ, বারাণসী, ডাল্টনগঞ্জ, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং এর আশেপাশের নিম্নচাপ অঞ্চলের কেন্দ্রস্থল এবং সেখান থেকে পূর্ব দক্ষিণ-পূর্ব দিকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত সমুদ্রপৃষ্ঠ থেকে ০.৯ কিমি পর্যন্ত বিস্তৃত হবে। ত্রিপুরার জেলাগুলির এক বা দুটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তাই আগামীকাল পশ্চিম এবং সিপাহীজলা, গোমতী এবং খোয়াই সহ সমস্ত জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করেছে। তেমনি, আগামীকাল দক্ষিণ ত্রিপুরা জেলা লাল সতর্কতা এবং বজ্রবিদ্যুৎ ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সর্তকতা জারি করেছে।

মৌসম বিভাগ জানিয়েছে, এখন পর্যন্ত আগরতলায় ৩.২ এমএম, এডিনগর ১৫.২ এমএম, লেম্বুছড়া ৮.৩ এমএম, বোধজংনগর ১০.৫ এমএম, জিরানিয়ায় ১৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, সিপাহীজলা জেলার সোনামুড়ায় ৬২ এমএম, বিশালগড়ে ২০ এমএম, গজারিয়ায় ১৮ এমএম এবং সোনামুড়া মোহনবাগে ৬৪.৪ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, খোয়াই জেলায় ৯.৪ এমএম এবং তেলিয়ামুড়ায় ১৩ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গোমতী জেলায় উদয়পুরে ৮৭ এমএম, অমরপুরে ৩৭.৩ এমএম, করবুক ২৭.২ এমএম, কাঁকড়াবনে ৮৩.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তাছাড়া, দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ায় ৮৫.৪ এমএম, সাব্রুমে ৭০.৪ এমএম, বাগাফা ৬৭ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

তেমনি, উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে ৫ এমএম, কাঞ্চনপুরে ৩.২ এমএম, আশাপাড়া ৮ এমএম, কদমতলায় ১৮.২ এমএম এবং নতুনবাজার ২৮.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তেমনি, ঊনকোটি জেলায় কুমারঘাটে ৪.৬ এমএম এবং কৈলাসহরে ১৪.২ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধলাই জেলায় ছাওমনু ৬.৪ এমএম, গন্ডাছড়ায় ৩৯.৬ এমএম, কমলপুরে ১৫ এমএম এবং মনুঘাটে ৫.২ এমএম বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top