News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়িতে পুলিশের তৎপর অভিযানে অসম থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার
Image

চুরাইবাড়িতে পুলিশের তৎপর অভিযানে অসম থেকে চুরি যাওয়া বাইক উদ্ধার

আগরতলা, ২ জুলাই : বাইক চুরির ক্রমবর্ধমান ঘটনার জেরে আতঙ্কিত চুরাইবাড়ি এলাকাবাসীর জন্য স্বস্তির খবর মিলেছে। নেতাজি পাড়া এলাকা থেকে সম্প্রতি চুরি যাওয়া একটি বাইকের মামলার তদন্ত শুরু করেছিল চুরাইবাড়ি থানার পুলিশ। সেই তদন্তের সূত্র ধরেই অসমের দুবাগ এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে এর পূর্বে রবিদাসপাড়া থেকে চুরি হওয়া একটি বাইক।

চুরাইবাড়ি থানার সাব-ইন্সপেক্টর প্রদীপ বর্মনের নেতৃত্বে গঠিত তদন্তকারী দল অসম পুলিশের সহযোগিতায় এই অভিযান চালায়। অভিযানে রবিদাসপাড়ার বাইকটি উদ্ধার হওয়ার পাশাপাশি নেতাজিপাড়ার চুরি যাওয়া বাইকটিরও অবস্থান শনাক্ত করা গিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে সেই বাইক উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই সেটিও থানায় আনা সম্ভব হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিক।

এদিকে, এলাকাবাসী পুলিশের এই সাফল্যে সন্তোষ প্রকাশ করলেও ড্রাগস-আক্রান্ত যুবকদের অপরাধ প্রবণতা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এসব চুরির নেপথ্যে একদল মাদকাসক্ত যুবক সক্রিয় রয়েছে, যাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া জরুরি।
পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। চুরাইবাড়ি থানার পুলিশ আশাবাদী, শিগগিরই সমস্ত চুরি হওয়া যানবাহন উদ্ধারের পাশাপাশি অপরাধীদেরও গ্রেফতার করা সম্ভব হবে।

Releated Posts

বিশালগড় গুলিকাণ্ডে আরও দুই অভিযুক্ত গ্রেপ্তার

বিশালগড়, ২৭ জুন: বিশালগড়ের বহুল আলোচিত ঠিকাদারের বাড়িতে গুলিকাণ্ডের ঘটনায় আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের নাম…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

মাংসের দোকানে পুলিশের তল্লাশি, চোলাই মদ ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধারের দাবি

আগরতলা, ২৭ জুন: আড়ালিয়া শালবন এলাকায় গতকাল রাতের বিক্ষিপ্ত ঘটনাকে ঘিরে নতুন মোড় এসেছে। অভিযোগের ভিত্তিতে শনিবার পুলিশের…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

ঘোষপাড়া সড়কের বেহাল দশা, কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৭ জুন: শহরের বিভিন্ন ওয়ার্ডে নাগরিক পরিষেবা নিয়ে অভিযোগের মাঝেই এবার বেহাল রাস্তার প্রতিবাদে সরব হলেন আগরতলার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

আগরতলায় শুরু হচ্ছে ‘লিভারকন-৯’, দেশের শীর্ষ লিভার বিশেষজ্ঞদের মিলনমেলা

আগরতলা, ২৬ জুন: দেশের প্রখ্যাত লিভার রোগ বিশেষজ্ঞদের উপস্থিতিতে আগামী ২৭ ও ২৮ জুন আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ…

ByByReshmi Debnath Jun 27, 2026
Scroll to Top