News Flash

  • Home
  • দেশ
  • মাদক বিরোধী আন্তর্জাতিক দিবসে কেন্দ্রের সমন্বিত উদ্যোগের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image

মাদক বিরোধী আন্তর্জাতিক দিবসে কেন্দ্রের সমন্বিত উদ্যোগের কথা তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন: ২৬ জুন, আন্তর্জাতিক মাদকদ্রব্য ও অবৈধ পাচার বিরোধী দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, মাদক হচ্ছে আমাদের যুবসমাজের সবচেয়ে বড় অভিশাপ এবং এই সমস্যার মোকাবিলায় মোদি সরকার ‘হোল-অফ-গভর্নমেন্ট’ পদ্ধতিতে কঠোর পদক্ষেপ নিচ্ছে। তিনি এক পোস্টে বলেন, সরকার মাদক কার্টেলগুলির বিরুদ্ধে নির্মমভাবে আঘাত হানছে এবং আসক্ত যুবসমাজকে সহানুভূতির সঙ্গে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছে। একইসঙ্গে তিনি এই যুদ্ধের ‘যোদ্ধা’ ও ‘সহযোগীদের’ শ্রদ্ধা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, এই দিন ভারতের মাদকমুক্ত ভবিষ্যতের সংকল্পকে আরও শক্তিশালী করবে।

চলতি বছরের থিম “ব্র্যাক দ্য সাইকেল. #স্টপঅর্গানাইজডক্রাইম” যা সংগঠিত অপরাধ ও মাদক পাচারের চক্র ভাঙার উপর জোর দিচ্ছে। এতে মূল কারণ চিহ্নিত করে প্রতিরোধে বিনিয়োগ, ও একইসঙ্গে স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক ব্যবস্থাকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়েছে। এরই অংশ হিসেবে ‘নেশামুক্ত ভারত অভিযান’-এর অধীনে জুন মাস জুড়ে দেশজুড়ে ব্যাপক সচেতনতা অভিযান চালানো হয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন দপ্তরের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত ১৫.৭৮ কোটিরও বেশি মানুষকে মাদকবিরোধী বিষয়ে সচেতন করা হয়েছে, যার মধ্যে ৫.২৬ কোটি যুবক ও ৩.৩১ কোটি মহিলা রয়েছেন।

এদিকে জাতিসংঘের প্রকাশিত ‘ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট ২০২৫’ অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বব্যাপী ৩১৬ মিলিয়ন মানুষ (অ্যালকোহল ও তামাক বাদে) কোনও না কোনও মাদক ব্যবহার করেছেন, যা ২০১৩ সালের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। গাঁজা (২৪৪ মিলিয়ন) সর্বাধিক ব্যবহৃত মাদক, এরপর অপিওয়েড (৬১ মিলিয়ন), অ্যাম্ফেটামিন (৩০.৭ মিলিয়ন), কোকেন (২৫ মিলিয়ন) এবং একস্টেসি (২১ মিলিয়ন) ব্যবহার হয়েছে। রিপোর্টে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, বিশ্বজুড়ে সংকট, যুদ্ধ এবং দারিদ্র্যের কারণে আরও নতুন মানুষ মাদকের ঝুঁকিতে পড়তে পারেন।

ভারত সরকার মাদকবিরোধী লড়াইয়ে একাধিক আইনি ও সামাজিক পদক্ষেপ নিয়েছে। ১৯৮৫ সালের ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট’ অনুযায়ী, চিকিৎসা ব্যতীত মাদক ব্যবহার নিষিদ্ধ এবং চিকিৎসা নিতে আগ্রহীদের জন্য আইনি সুরক্ষা রয়েছে। পাশাপাশি, ১৯৮৮ সালের ‘ইলিসিট ট্র্যাফিক অ্যাক্ট’ পুনরায় মাদক পাচারে যুক্ত ব্যক্তিদের আটক রাখার বিধান রেখেছে। ‘ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট, ১৯৪০’-এর মাধ্যমে ওষুধের উৎপাদন ও বণ্টন নিয়ন্ত্রিত হয়।

অমিত শাহ এদিনের বার্তায় বলেন, “আমরা কেবল মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছি না, বরং মানবিক দৃষ্টিভঙ্গিতে আসক্ত যুবসমাজকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতেও কাজ করছি।” তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ভারতের মাদকমুক্ত ভবিষ্যতের লক্ষ্যকে আরও দৃঢ় করবে।

Releated Posts

নেপালে আকস্মিক বন্যা: ভারতীয়দের সহায়তায় জরুরি নম্বর প্রকাশ ভারতীয় দূতাবাসের

কাঠমান্ডু, ২৬ আগস্ট (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি যোগাযোগ নম্বর…

ByByNews Desk Aug 26, 2026

শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালানো দুই ধর্ষণ মামলার অভিযুক্ত রাজস্থানে গ্রেপ্তার

শ্রীনগর, ২৬ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগর কেন্দ্রীয় জেল থেকে পালিয়ে যাওয়া ধর্ষণ মামলার দুই অভিযুক্তকে বুধবার…

ByByNews Desk Aug 26, 2026

হিজাব ইস্যুতে ওয়াইসিকে নিশানা এনডিএ নেতাদের, ‘ভোটব্যাঙ্কের রাজনীতি ও সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা’

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): এলাহাবাদ হাইকোর্টের স্কুলের পোশাকবিধি সংক্রান্ত রায়ের সমালোচনা করায় এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে বুধবার তীব্র…

ByByNews Desk Aug 26, 2026

অপারেশন সিঁদুরে পাকিস্তানের কিরানা হিলসে ভারতীয় লইটারিং মিউনিশন আঘাত হেনে থাকতে পারে: প্রাক্তন সিডিএস অনিল চৌহান

নয়াদিল্লি, ২৬ আগস্ট (আইএএনএস): গত বছর অপারেশন সিঁদুর চলাকালীন পাকিস্তানের পারমাণবিক কেন্দ্র হিসেবে পরিচিত কিরানা হিলসে ভারতের একটি…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top