News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্বাধীনতার পর থেকে উত্তরপূর্বাঞ্চলকে সমস্ত ক্ষেত্র থেকে বঞ্চিত করেছে কংগ্রেস : রাজীব
Image

স্বাধীনতার পর থেকে উত্তরপূর্বাঞ্চলকে সমস্ত ক্ষেত্র থেকে বঞ্চিত করেছে কংগ্রেস : রাজীব

আগরতলা, ২৪ জুন : স্বাধীনতার পর থেকে উত্তরপূর্বাঞ্চলকে উপেক্ষিত করেছে কংগ্রেস সরকার। যোগাযোগ, অথনৈতিক মান উন্নয়নের ক্ষেত্র সহ সমস্ত ক্ষেত্র থেকে বঞ্চিত করা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার উত্তরপূর্বাঞ্চলকে বিকশিত করার জন্য অফুরন্ত প্রয়াস চালিয়ে গিয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই দাবি করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, দেশের তৃতীয় পূর্ণ সাক্ষর রাজ্য হিসেবে ত্রিপুরা শিরোপা অর্জন করেছে। সাধারন গনিত, ব্যাংকিং ও ডিজিটাল সাক্ষরতায় ভারত আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে কার্যকর সাক্ষরতার দিশায় এগিয়ে যাচ্ছে।

এদিন রাজীব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকশিত ভারত এবখ বিকশিত ত্রিপুরা গড়ার দৃষ্টিভঙ্গির মাধ্যমে তা পরিলক্ষিত হচ্ছে। রাজ্যে উল্লাস-নব ভারত সাক্ষরতা কর্মসূচিতে ১৫ বছর বা তদূর্ধ্ব বয়সের অসাক্ষর নাগরিকদের সাক্ষর করে তোলার লক্ষ্যে স্বেচ্ছাসেবক সহ শিক্ষক-শিক্ষার্থী যারা এই অভিযানকে সাফল্যমন্ডিত করার জন্য নিরলসভাবে কাজ করেছেন তাদের তিনি ধন্যবাদ জানিয়েছেন। প্রত্যেকেই কোনও পারিশ্রমিক বা স্বার্থ ছাড়াই সমাজের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে এই মহাযজ্ঞকে সফল করেছেন। ওরা প্রত্যেকেই আমাদের সাক্ষরতার সৈনিক। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহাকে ধন্যবাদ জানান।

তাঁর কথায়, স্বাধীনতার পর থেকে উত্তরপূর্বাঞ্চলকে উপেক্ষিত করার প্রয়াস চালিয়ে গিয়েছে কংগ্রেস সরকার। কংগ্রেস সরকারের আমলে উত্তরপূর্বাঞ্চলকে যোগাযোগ, অথনৈতিক মান উন্নয়নের ক্ষেত্র সহ সমস্ত দিক দিয়ে উপেক্ষিত করা হয়েছিল। এমনকি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানমন্ত্রী থাকাকালীন উত্তরপূর্বাঞ্চলে প্রবাস করেননি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার উত্তরপূর্বাঞ্চলকে বিকশিত করার জন্য অফুরন্ত প্রয়াস চালিয়ে গিয়েছে।

Releated Posts

বেসরকারিকরণের ফলে বিদ্যুৎ ব্যবস্থায় ভোক্তাদের উপর চাপ বাড়ছে, অভিযোগ প্রাক্তন বিদ্যুৎমন্ত্রীর

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুতের বাড়তি মাশুলের কারণে সাধারণ গ্রাহকরা বর্তমানে দ্বৈত সংকটের মুখে…

ByByTaniya Chakraborty Aug 12, 2026

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে মধুপুরে পথ অবরোধ, মন্ত্রীর পদত্যাগের দাবি

আগরতলা, ১২ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন বিদ্যুৎ গ্রাহকরা। বুধবার মধুপুর…

ByByReshmi Debnath Aug 12, 2026

স্মার্ট মিটার বাতিল ও অতিরিক্ত চার্জ প্রত্যাহারের দাবি কংগ্রেসের

আগরতলা, ১২ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অতিরিক্ত চার্জ প্রত্যাহার এবং অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগের নিরপেক্ষ তদন্তসহ একাধিক দাবি…

ByByReshmi Debnath Aug 12, 2026

তিপরা মথার সঙ্গে জোট নিয়ে আলোচনা চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপরা মথার সঙ্গে বিজেপির সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চলছে বলে জানালেন…

ByByTaniya Chakraborty Aug 12, 2026
Scroll to Top