আগরতলা, ১২ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে তিপরা মথার সঙ্গে বিজেপির সম্ভাব্য জোট নিয়ে আলোচনা চলছে বলে জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, জোটের বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং এ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কথাবার্তা চলছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন সময় কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে হয়। রাজ্যের সামগ্রিক পরিস্থিতি, সাংগঠনিক বিষয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা হয়েছে। তিনি জানান, আলোচনায় উঠে আসা বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে।
এদিন জোট প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বলেন, বিজেপি নেতৃত্ব বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। এ নিয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এদিন রাজ্যে বিমানের সংখ্যা কমে যাওয়ার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিমানের সংখ্যা যাতে কমানো না হয় তার জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা করা হবে।



















