News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে মধুপুরে পথ অবরোধ, মন্ত্রীর পদত্যাগের দাবি
Image

অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগে মধুপুরে পথ অবরোধ, মন্ত্রীর পদত্যাগের দাবি

আগরতলা, ১২ আগস্ট: অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসার অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়লেন বিদ্যুৎ গ্রাহকরা। বুধবার মধুপুর গোডাউন চৌমুহনী এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহারের তুলনায় অনেক বেশি পরিমাণে বিল পাঠানো হচ্ছে। একাধিকবার অভিযোগ জানিয়েও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁদের।

এদিন বিক্ষোভকারীরা অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদ জানান এবং দ্রুত সমস্যার সমাধানের দাবি তোলেন। পাশাপাশি বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিও জানান তাঁরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, অনেক গ্রাহকের স্বাভাবিক ব্যবহারের সঙ্গে সামঞ্জস্য না রেখেই অতিরিক্ত পরিমাণে বিদ্যুৎ বিল পাঠানো হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনও সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই রাস্তায় নেমে প্রতিবাদ করতে হয়েছে বলে জানান তাঁরা।

পথ অবরোধের জেরে মধুপুরের গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাস্তার দুই পাশে আটকে পড়ে বহু যানবাহন। এর ফলে চরম দুর্ভোগের শিকার হন সাধারণ মানুষ। বিশেষ করে স্কুলের ছাত্রছাত্রীদের সমস্যায় পড়তে হয়। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকায় অনেক পড়ুয়া সময়মতো স্কুলে পৌঁছাতে পারেনি বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের দাবি, অস্বাভাবিক বিদ্যুৎ বিলের বিষয়টি দ্রুত তদন্ত করে প্রকৃত কারণ খুঁজে বের করতে হবে। পাশাপাশি ভুল বা অস্বাভাবিক বিল হয়ে থাকলে তা সংশোধন করে গ্রাহকদের স্বস্তি দেওয়ারও দাবি জানান তাঁরা।
বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের এই ক্ষোভের দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেন বিক্ষোভকারীদের একাংশ।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top