News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নয়াদিল্লিতে ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালিতে যোগ দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

নয়াদিল্লিতে ‘হর ঘর তিরঙ্গা’ র‍্যালিতে যোগ দিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য

নয়াদিল্লি, ১২ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেশব্যাপী ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত বর্ণাঢ্য জাতীয় র‍্যালিতে অংশ নিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। র‍্যালিতে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি সি.পি. রাধাকৃষ্ণন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই দেশাত্মবোধক কর্মসূচিতে অংশ নেন।

র‍্যালিতে অংশ নিয়ে রাজীব ভট্টাচার্য বলেন, ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অংশ হতে পেরে তিনি গর্বিত। জাতীয় পতাকা জ্ঞান, জীবন ও ভালোবাসার প্রতীক বলেও উল্লেখ করেন তিনি। প্রতিটি ঘরে দেশাত্মবোধের বার্তা এবং তেরঙ্গার গৌরব পৌঁছে দেওয়ার আহ্বান জানান সাংসদ।

এর আগে এদিন নয়াদিল্লিতে নিজের সরকারি বাসভবনেও পূর্ণ মর্যাদা ও সম্মানের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজীব ভট্টাচার্য। তিনি দেশের নাগরিকদের মধ্যে জাতীয়তাবোধের চেতনা আরও ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। তাঁর কথায়, তেরঙ্গা শুধুমাত্র একটি পতাকা নয়, এটি ভারতের গৌরব, মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক।

ভারত মণ্ডপমে আয়োজিত র‍্যালিতে ছিল বর্ণময় আয়োজন এবং ঐক্যের বার্তা। দেশজুড়ে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশাত্মবোধ জাগিয়ে তোলার লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচিতে ত্রিপুরার প্রতিনিধিত্ব করেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

প্রধানমন্ত্রীর ‘হর ঘর তিরঙ্গা’ আহ্বানে সাড়া দিয়ে দেশের প্রতিটি ঘরে জাতীয় পতাকার মর্যাদা তুলে ধরার বার্তাই এদিনের কর্মসূচির মধ্য দিয়ে আরও জোরালো হয়ে ওঠে।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top