News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিইআইআর পোর্টালের মাধ্যমে উদ্ধার ৩৫টি চুরি-হারানো মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ
Image

সিইআইআর পোর্টালের মাধ্যমে উদ্ধার ৩৫টি চুরি-হারানো মোবাইল, মালিকদের হাতে তুলে দিল পুলিশ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১২ আগস্ট: আধুনিক প্রযুক্তির সাহায্যে চুরি ও হারিয়ে যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল দক্ষিণ জেলা পুলিশ। সিইআইআর পোর্টালের মাধ্যমে উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ লক্ষ টাকা।

বুধবার দুপুর ১২টা ৩০ মিনিট নাগাদ দক্ষিণ জেলা পুলিশ কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেন দক্ষিণ জেলার পুলিশ সুপার মৌরিয়া কৃষ্ণ চন্দ্রশেখর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার-সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে চুরি কিংবা হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি মালিকরা। তাঁদের বক্তব্য, বর্তমানে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়, এর সঙ্গে ব্যক্তিগত ও গুরুত্বপূর্ণ নানা তথ্যও যুক্ত থাকে। ফলে মোবাইল হারিয়ে যাওয়ায় দৈনন্দিন কাজকর্মে সমস্যার মুখে পড়তে হয়েছিল তাঁদের। মোবাইলগুলি উদ্ধার করে ফিরিয়ে দেওয়ায় আরক্ষা বিভাগ এবং জেলা পুলিশকে ধন্যবাদ জানান তাঁরা।

অনুষ্ঠানে পুলিশ সুপার সাধারণ মানুষের উদ্দেশে আবেদন জানান, কারও মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে বিষয়টি গোপন না রেখে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ নথিভুক্ত করতে হবে। তিনি বলেন, দ্রুত বিষয়টি পুলিশকে জানানো হলে মোবাইল উদ্ধারে পুলিশ সর্বাত্মকভাবে সহযোগিতা করার চেষ্টা করবে।

প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে চুরি ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে দক্ষিণ জেলা পুলিশের এই উদ্যোগে স্বস্তি ফিরেছে বহু মানুষের জীবনে। পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকেও সচেতন হয়ে দ্রুত থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ ও টেট উত্তীর্ণদের আন্দোলনে লাঠিচার্জের প্রতিবাদে ধর্মনগরে ডিওয়াইএফআই-এর বিক্ষোভ

ধর্মনগর, ২৬ সেপ্টেম্বর: ভোটার তালিকা থেকে প্রায় ১৩ লক্ষ বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

গরুর ঘাস কাটা নিয়ে বিবাদ, ধারালো অস্ত্রের হামলায় একই পরিবারের একাধিক ব্যক্তি আহত

বিশালগড়, ২৬ সেপ্টেম্বর: গরুর জন্য ঘাস কাটাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদের জেরে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আমবাসা নাকা চেকপোস্টে পুলিশের সাফল্য, গাড়ি থেকে ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার

আমবাসা, ২৬ সেপ্টেম্বর: আমবাসা নাকা চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি হুন্ডাই গাড়ি থেকে প্রায় ৩৪০ বোতল এসকফ সিরাপ উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ডিওয়াইএফআই অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে রক্তদান শিবির

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: গণতান্ত্রিক যুব ফেডারেশন অফ ইন্ডিয়া (ডিওয়াইএফআই)-এর অরবিন্দনগর অঞ্চল কমিটির উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন…

ByByTaniya Chakraborty Sep 26, 2026
Scroll to Top