News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা থেকে বিদেশীদের বহিষ্কারের দাবিতে তেলিয়ামুড়ায় ডেপুটেশন ওয়াইটিএফ-র
Image

ত্রিপুরা থেকে বিদেশীদের বহিষ্কারের দাবিতে তেলিয়ামুড়ায় ডেপুটেশন ওয়াইটিএফ-র

তেলিয়ামুড়া ২১ জুন: ত্রিপুরায় অবৈধভাবে বসবাসরত বিদেশি নাগরিকদের বিতাড়নের দাবি জানিয়ে তিপরা মথার যুব সংগঠন আজ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার উদ্দেশ্যে ডেপুটেশন প্রদান করেছে। এই ডেপুটেশন মুঙ্গিয়াকামী ব্লকের বিডিও দীপ্তানু দেববর্মার মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে পাঠানো হয়।

ডেপুটেশনের আগে মুঙ্গিয়াকামী বাজারে একটি পথসভা অনুষ্ঠিত হয়, যেখানে সংগঠনের নেতারা উপস্থিত জনতাকে এই ইস্যুতে অবগত করেন। এরপর বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি পাঠানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এডিসি-এর এক্সিকিউটিভ মেম্বার কমল কলাই, ১১ মহারানি এডিসি-এর ওয়াইটিএফ ব্লক সভাপতি মহেন্দ্র দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডেপুটেশন জমা দেওয়ার পর কমল কলাই জানান, এক মাস আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে দেশের বিভিন্ন রাজ্যকে তাদের অঞ্চলে বসবাসরত অবৈধ বিদেশি নাগরিকদের চিহ্নিত করে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, দেশের অন্যান্য রাজ্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করলেও ত্রিপুরা এখনও পর্যন্ত এই বিষয়ে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি।

এই কারণেই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য ওয়াইটিএফ-এর তরফ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছে বলে জানান তিনি। সংগঠনের দাবি, দ্রুত পদক্ষেপ নিয়ে ত্রিপুরা রাজ্যে বসবাসরত অবৈধ বিদেশিদের চিহ্নিত করে তাদের বিতাড়ন নিশ্চিত করতে হবে।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top