News Flash

  • Home
  • দিনের খবর
  • পশ্চিমবঙ্গ বিধানসভায় তুমুল হট্টগোল, বিজেপি বিধায়ক মনোজ ওরাঁও বহিষ্কার
Image

পশ্চিমবঙ্গ বিধানসভায় তুমুল হট্টগোল, বিজেপি বিধায়ক মনোজ ওরাঁও বহিষ্কার

কলকাতা, ১৬ জুন : সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের ষষ্ঠ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বিজেপি বিধায়কদের তীব্র প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে বিধানসভা। এই ঘটনাকে কেন্দ্র করে আলিপুরদুয়ারের কুমারগ্রাম কেন্দ্রের বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাঁও-কে বহিষ্কার করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

তবে ঠিক কতদিনের জন্য বিধানসভা থেকে ওরাঁওকে বহিষ্কার করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিকেলে অধ্যক্ষ বহিষ্কারের ঘোষণা করতেই বিজেপি বিধায়করা প্রথমে বিধানসভা কক্ষে প্রতিবাদ জানান এবং পরে ওয়াকআউট করে আসেন। এরপর তাঁরা বিধানসভা চত্বরে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভ শুরু করেন।

ঘটনার সূত্রপাত হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময়, যখন তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন, পশ্চিমবঙ্গের বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের অর্থ বন্ধ করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এমজিএনরেগা প্রকল্পে অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছে কেন্দ্র। বিভিন্ন প্রকল্পে রাজ্যের প্রাপ্য অর্থ অন্য রাজ্যে পাঠানো হচ্ছে। তদন্তকারী দল এলে রাজ্য সরকার সব প্রশ্নের উত্তর দিয়েছে, তবুও অর্থ বরাদ্দ করা হচ্ছে না।

এই বক্তব্যের সময়, বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষের নেতৃত্বে বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন এবং প্রতিবাদে মেতে ওঠেন। সেই পরিপ্রেক্ষিতেই অধ্যক্ষ মনোজ ওরাঁও-কে বিধানসভা থেকে বহিষ্কার ঘোষণা করেন। প্রতিবাদের মাঝেই মুখ্যমন্ত্রী আরও বলেন, অন্যান্য রাজ্যে বাংলা ভাষাভাষীদের ‘বাংলাদেশি’ বলে অপমান ও হয়রানি করা হয়।

দিনের শুরুতেই বিজেপি বিধায়করা রাজ্যের শিক্ষাক্ষেত্রের দুরবস্থা নিয়ে আলোচনার দাবি জানান। কিন্তু অধ্যক্ষ জানান, যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন তাই বিধানসভায় এ নিয়ে আলোচনা করা সম্ভব নয়। পাল্টা যুক্তিতে বিজেপি বিধায়করা বলেন, এর আগেও বিচারাধীন বিষয় নিয়ে বিধানসভায় আলোচনা হয়েছে। এদিনের ঘটনায় বিধানসভায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। বিরোধী ও শাসক শিবিরের মধ্যে দ্বন্দ্ব আরও তীব্র হওয়ার আশঙ্কা করছেন পর্যবেক্ষকরা।

Releated Posts

গুজরাটে বড় প্রশাসনিক রদবদল, বদলি ৭২ আইএএস আধিকারিক

গান্ধীনগর, ১৩ মে (আইএএনএস): গুজরাট সরকার বুধবার রাজ্যে বড়সড় প্রশাসনিক রদবদল ঘটিয়ে ৭২ জন আইএএস আধিকারিককে বদলি ও…

ByByTaniya Chakraborty May 13, 2026

জনগণনা ২০২৭: ১৭ মে থেকে গুজরাটে শুরু স্ব-গণনা, জুনে বাড়ি-বাড়ি তথ্য সংগ্রহ অভিযান

গান্ধীনগর, ১২ মে (আইএএনএস): আসন্ন জনগণনা ২০২৭-এর প্রস্তুতি জোরদার করতে গুজরাট সরকার বড় পদক্ষেপ নিচ্ছে। রাজ্যে ১.০৯ লক্ষেরও…

ByByTaniya Chakraborty May 12, 2026

আস্থা ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞায় চ্যালেঞ্জ, টিভিকে বিধায়কের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ১২ মে (আইএএনএস): তামিলাগা ভেট্রি কাঝাগম (টিভিকে)-এর বিধায়ক আর সিনিবাস সেতুপতির বিরুদ্ধে মাদ্রাজ হাই কোর্টের অন্তর্বর্তী নির্দেশের…

ByByTaniya Chakraborty May 12, 2026

তৃণমূল সমর্থন করলেই কি এখন বাংলায় হিংসা ও মৃত্যুর মুখে পড়তে হবে? প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১২ মে (আইএএনএস): বর্তমান বিজেপি-শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করলেই কি হিংসা, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়তে…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top