News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগর কলেজে ছাত্র-আন্দোলন,শিক্ষক স্বল্পতা ঘিরে বিক্ষোভ
Image

ধর্মনগর কলেজে ছাত্র-আন্দোলন,শিক্ষক স্বল্পতা ঘিরে বিক্ষোভ

আগরতলা, ১০ জুন : উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ধর্মনগর সরকারি মহাবিদ্যালয় মঙ্গলবার রূপ নিল ছাত্র-আন্দোলনের আঁতুড়ঘরে। দীর্ঘদিনের সমস্যাকে সামনে রেখে এদিন দুপুরে মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কলেজ চত্বরে প্রবল বিক্ষোভে ফেটে পড়ে। প্রধান ফটকে তালা ঝুলিয়ে, রাস্তা অবরোধ করে দাবির জোরালো সুর তোলেন আন্দোলনরত ছাত্রছাত্রীরা।

তাদের অভিযোগ, কলেজে টয়লেটের অবস্থা অত্যন্ত করুণ, নেই ন্যূনতম পরিস্কার পরিচ্ছন্নতা বা পানীয় জলের সুব্যবস্থা—যা বিশেষ করে ছাত্রীদের জন্য মারাত্মক সমস্যা তৈরি করছে। এছাড়া, লাইব্রেরীতে নেই পর্যাপ্ত পাঠ্যপুস্তক—ফলে পিছিয়ে পড়ছেন দরিদ্র শ্রেণীর বহু পড়ুয়া।সবচেয়ে গুরুতর অভিযোগটি রাষ্ট্রবিজ্ঞান বিভাগ নিয়ে। ২০০০-এর বেশি শিক্ষার্থী থাকা সত্ত্বেও সেখানে আছেন মাত্র ২ জন অধ্যাপক, যার মধ্যে একজনকে অন্যত্র বদলি করার পরিকল্পনা রয়েছে—যা নিয়ে ক্ষোভ চরমে।আন্দোলনকারী পড়ুয়াদের স্পষ্ট হুঁশিয়ারি,দাবি মেনে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ না করলে এই আন্দোলন চলবে ধারাবাহিকভাবে।

এদিকে, দাবদাহে আন্দোলনে অংশ নিতে গিয়ে প্রখর রোদের মধ্যে অসুস্থ হয়ে পড়েন একাধিক ছাত্রছাত্রী। আন্দোলনের জেরে সড়কের উপর যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে,দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হয় অসংখ্য যাত্রীবাহী ও বেসরকারি গাড়িকে।ছাত্রদের মুখে একটাই কথা—“এই লড়াই আমাদের ন্যায়ের জন্য, ভবিষ্যতের জন্য।”শিক্ষাঙ্গনে এই অচলাবস্থা কতদিন চলবে,তা সময়ই বলবে। তবে ধর্মনগর কলেজে ছাত্র-ছাত্রীদের এই প্রত্যাঘাত এখন রাজ্যের শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরছে।

Releated Posts

বিশালগড় বার অ্যাসোসিয়েশন নির্বাচন সম্পন্ন: উন্নয়ন মঞ্চের দাপট, কোষাধ্যক্ষ পদে প্রগ্রেসিভ প্যানেলের সাফল্য

বিশালগড়, ২৮ জুন: শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বিশালগড় বার অ্যাসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচন। শনিবার সকাল ১১টা থেকে দুপুর…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

হাসপাতালের সাইনবোর্ড থেকে গ্রামের নাম বাদ, ক্ষোভে ফুঁসছেন শিখরিয়ার বাসিন্দারা

চড়িলাম, ২৭ জুন: লালসিংমুড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সাইনবোর্ড থেকে “শিখরিয়া” গ্রামের নাম বাদ দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেছেন…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা; জমি দখল ও চাঁদাবাজিরও অভিযোগ

আগরতলা, ২৭ জুন: আমতলী থানার অন্তর্গত সূর্যমনিনগর এলাকার এক বাসিন্দা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়া এবং নগদ অর্থ…

ByByTaniya Chakraborty Jun 27, 2026

কাঁঠালিয়া মাছ বাজারের আবর্জনায় নাজেহাল থানা কর্মী ও সাধারণ মানুষ, স্থায়ী সমাধানের দাবি

কাঁঠালিয়া, ২৭ জুন: কাঁঠালিয়া বাজারে দীর্ঘদিন ধরে নির্দিষ্ট আবর্জনা ফেলার স্থান না থাকায় প্রতিদিনই মাছ বাজারসহ বিভিন্ন এলাকার…

ByByTaniya Chakraborty Jun 27, 2026
Scroll to Top