News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিত্যক্ত জমি থেকে দুই কন্যা সন্তানের বাবার মৃতদেহ উদ্ধার
Image

পরিত্যক্ত জমি থেকে দুই কন্যা সন্তানের বাবার মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১০ জুন : পরিত্যক্ত জমি থেকে দুই কন্যা সন্তানের বাবার মৃতদেহ উদ্ধার হয়েছে। ওই ঘটনায় লক্ষ্মীপুর হলুদঝাড়ি বুধিচারিয়া স্কুল সংলগ্ন তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু কিভাবে তাঁর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত রবিবার গন্ডাছড়া মহকুমার ত্রিশ কার্ড এলাকায় বাসিন্দা সুজিত নমঃশূদ্র কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক খোঁজাখুজির পর তাঁর কোনো হদিশ পাওয়া যায়নি। আজ সকালে পাশের গ্রাম লক্ষ্মীপুর হলুদঝাড়ি বুধিচারিয়া স্কুল সংলগ্ন এক পরিত্যক্ত জমিতে তাঁকে পড়ে থাকতে দেখতে পান এলাকাবাসী। সাথে সাথে তাঁর পরিবারের সদস্য এবং পুলিশকে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু কিভাবে তাঁর মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত জানা যায় নি।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top