News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যান দূর্ঘটনায় গুরুতর আহত পাঁচ মৎস্য ব্যবসায়ী
Image

যান দূর্ঘটনায় গুরুতর আহত পাঁচ মৎস্য ব্যবসায়ী

আগরতলা, ৫ জুন : চাকা ফেটে গাড়ি উল্টে গুরুতর আহত হয়েছেন পাঁচ জন মৎস্য ব্যবসায়ী। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে বিশ্রামগঞ্জ থানাধীন চেছুড়িমাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন জাতীয় সড়কে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, মেলাঘর কেমতলী থেকে আগরতলা যাওয়ার পথে চেছুড়ীমাই এলাকায় হঠাৎ করে চাকা ফেটে জাতীয় সড়কে উল্টে যায় একটি গাড়ি। তাতে মারাত্মক ভাবে আহত হয় গাড়িতে থাকা পাঁচজন মৎস্য ব্যবসায়ী। তারা হলেন ইন্দ্রজিৎ সরকার, শিমুল দাস, নিমাই দাস, যতীন্দ্র দাস, রাজেশ দাস। সাথে সাথে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়েছে। তাঁরাই বিশ্রামগঞ্জ দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে।

Releated Posts

সাত দফা দাবিতে টিওয়াইএফের গণঅবস্থান, শূন্যপদ পূরণসহ একাধিক ইস্যুতে সরকারের দৃষ্টি আকর্ষণ

আগরতলা, ৩ জুলাই: শূন্যপদ পূরণ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়ন-সহ মোট সাত দফা দাবিতে রাজধানীর সার্কিট হাউস…

ByByReshmi Debnath Jul 3, 2026

দ্বিতীয় দফায় আগরতলা রেলস্টেশন থেকে ড্রামের ভেতর লুকানো অবস্থায় উদ্ধার ৩৯,৩৪৫ বোতল এসকফ ও ফেয়ারডিল কফ সিরাপ

আগরতলা, ৩ জুলাই: আগরতলা রেলস্টেশনে ফের বড়সড় মাদকবিরোধী সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত অভিযানে দেওঘর এক্সপ্রেসের…

ByByReshmi Debnath Jul 3, 2026

আর্নেশ কুমার নির্দেশিকা লঙ্ঘন করে গ্রেফতার, ত্রিপুরা হাইকোর্টে আদালত অবমাননায় দোষী পুলিশ অফিসার

আগরতলা, ৩ জুলাই: সুপ্রিম কোর্টের আর্নেশ কুমার বনাম বিহার রাজ্য মামলায় নির্ধারিত গ্রেফতারের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে পূর্ব…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top