News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভারতে বসে কমিউনিস্টরা চীনের দালালি করে : সাংসদ বিপ্লব
Image

ভারতে বসে কমিউনিস্টরা চীনের দালালি করে : সাংসদ বিপ্লব

আগরতলা, ৫ জুন : ভারতে বসে কমিউনিস্টরা চীনের দালালি করে। কিন্তু চীনের এক ইঞ্চি জায়গা ক্রয় করে দেখাতে পারে না। কারণ চীনের প্রধানমন্ত্রী তাঁদের ঝাড়ু দিয়ে দৌড়ে দেবেন। আজ আগরতলা টাউন হলে ত্রিপুরা অনিয়মিত ডিডাব্লিউএস পাম্প অপারেটর সংঘের উদ্যোগে সাংগঠনিক সম্মেলনে এভাবেই সিপিএমকে একহাত নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

এদিন তিনি কমিউনিস্টদের একহাত নিয়েছেন। তাঁর কটাক্ষ, কমিউনিস্টরা সবসময় গরিবদের দোহাই দেবে। আবার সেই কমিউনিস্টই গরিবদের থেকে চাঁদা তুলবে। সাম্প্রতিককালে বন্যায় দুর্গতদের সাহায্যের জন্য কোনও কমিউনিস্ট নেতাদের দেখা যায়নি। রাজ্যে কমিউনিস্টদের শাসনকাল থাকলে উল্টো তাঁরা গরিবের কাছে চাঁদা আদায় করতো। এদিন তিনি আরও বলেন, জনগণের কাছে মিথ্যা তথ্য বিভ্রান্ত করার চেষ্টা করেন। আসলে তাঁরা মিথ্যা কথায় পর্রদশী। জনগণের স্বার্থে কখনো কমিউনিস্ট কাজ করে নি। পাম্প অপারেটরদের বিভিন্ন দাবি দাওয়া পূরণ একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই করতে পারবেন।

তাঁর কথায়, ত্রিপুরায় কমিউনিস্ট ক্ষমতায় থাকাকালীন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। বিভিন্ন প্রকল্পের বিরোধীতা করে জনগনকে রাজপথে আন্দোলনে নামিয়ে দেওয়ার কাজ করেছেন তাঁরা। কারণ, জনগন সরকারি সুযোগ সুবিধা পান সেটা কমিউনিস্ট কখনো চায় নি।

তাঁর কটাক্ষ, কমিউনিস্টের কাছে রাষ্ট্রের কোনো মূল্য নেই। তাঁদের কাছে ইউনিয়ন করাটাই মূল্য লক্ষ্য। ভারতে বসে কমিউনিস্টরা চীনের দালালি করে। কিন্তু চীনের এক ইঞ্চি জায়গা ক্রয় করে দেখাতে পারে না। কারণ চীনের প্রধানমন্ত্রী তাঁদের ঝাড়ু দিয়ে দৌড়ে দেবেন, বলে দাবি করেন সাংসদ বিপ্লব।

Releated Posts

আর্নেশ কুমার নির্দেশিকা লঙ্ঘন করে গ্রেফতার, ত্রিপুরা হাইকোর্টে আদালত অবমাননায় দোষী পুলিশ অফিসার

আগরতলা, ৩ জুলাই: সুপ্রিম কোর্টের আর্নেশ কুমার বনাম বিহার রাজ্য মামলায় নির্ধারিত গ্রেফতারের নির্দেশিকা লঙ্ঘন করার অভিযোগে পূর্ব…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026

নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি বাধ্যতামূলক, সতর্ক করল বিদ্যুৎ নিগম

আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা…

ByByReshmi Debnath Jul 2, 2026

২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক                        

আগরতলা, ২ জুলাই: জিরানিয়া রেল স্টেশনে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের এবার আগরতলা রেল স্টেশনে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top