News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত দক্ষিণ ত্রিপুরা নিবাসী মনি, পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য, ধন্যবাদ সাংসদ বিপ্লবের
Image

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত দক্ষিণ ত্রিপুরা নিবাসী মনি, পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য, ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ৪ জুন: দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত দক্ষিণ ত্রিপুরা নিবাসী মনি দের উন্নত চিকিৎসা জন্য পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব।

আজ সামাজিক মাধ্যমে সাংসদ বিপ্লব কুমার দেব লেখেন, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত দক্ষিণ ত্রিপুরা নিবাসী মনি দে। তিনি উন্নত চিকিৎসা সহায়তার জন্য সাংসদ বিপ্লবের কদছে আবেদন জানিয়েছিলেন। তিনি তৎক্ষণাৎ পিএম রিলিফ ফান্ডের জন্য চিঠি লিখেছিলেন। বিষয়টি গুরুত্ব সহকারে দেখে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে, ক্যান্সার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে শুধুমাত্র তিন লক্ষ টাকার অনুমোদন দেওয়া হয়ে। অতি অল্প সময়ে বিষয়টির গুরত্ব অনুভব করে উন্নত চিকিৎসার জন্য ৩ লক্ষ টাকা মঞ্জুর করার জন্য তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top