News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এক মাসেই রাস্তা ভেঙে চুরমার, নীরব পূর্ত দপ্তর,ক্ষোভ মার্চেন্ট এসোসিয়েশনের
Image

এক মাসেই রাস্তা ভেঙে চুরমার, নীরব পূর্ত দপ্তর,ক্ষোভ মার্চেন্ট এসোসিয়েশনের

আগরতলা, ৩ জুন : কৈলাসহরের পানিচৌকি বাজার থেকে গোবিন্দপুর পর্যন্ত সদ্য নির্মিত রাস্তা মাত্র এক মাসেই বেহাল হয়ে পড়েছে। রাস্তার পিচ উঠে গিয়ে গর্তে পরিণত হয়েছে বড় অংশ, ফলে দুর্ভোগে ব্যবসায়ী ও সাধারণ মানুষ।২৪ লক্ষ টাকার এই কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠলেও পূর্ত দপ্তর কার্যত নীরব। শহরের প্রাণকেন্দ্রে এমন দুর্নীতির নজির প্রশাসনিক ব্যর্থতার জ্বলন্ত প্রমাণ বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

কৈলাসহর মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা জানান, পুর পরিষদের চেয়ারপার্সনকে এই বিষয়ে জানানো হয়েছে । তবে এখনো পর্যন্ত (৩রা জুন বিকেল ৩টা পর্যন্ত) দপ্তর বা ঠিকাদারের কেউ এখানে আসেননি।

স্থানীয়দের প্রশ্ন যদি শহরের মধ্যে এভাবে কাজ হয়, তবে গ্রামে কী হচ্ছে। পূর্ত দপ্তরের এই নীরবতা ঘিরে দুর্নীতির অভিযোগ আরও জোরালো হয়েছে। জনসাধারণ এখন জানতে চাইছে—এই ভাঙা রাস্তার দায় কার, বলে প্রশ্ন উঠেছে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top