News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুর এসডিএম অফিসে তালা ঝুলিয়ে দিলো তিপরা মথা যুব কর্মীরা
Image

উদয়পুর এসডিএম অফিসে তালা ঝুলিয়ে দিলো তিপরা মথা যুব কর্মীরা

আগরতলা, ২ জুন: উদয়পুর এসডিএম অফিসে তালা ঝুলিয়ে দিলো ওয়াইটিএফ। ওই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে উদয়পুরে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশাল পুলিশ বাহিনী থাকা সত্ত্বেও তালা ঝুললো উদয়পুর এসডিএম অফিসে। এদিকে, গোমতী জেলা শাসক কার্যালয়ে তালা ঝুলাতে গিয়ে পুলিশ এবং তিপরা মথার যুব কর্মীদের মধ্যে ধস্তাধস্তি হয়। তাতে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে।

প্রসঙ্গত, ২৬ মে প্রদ্যোত কিশোর দেবর্বমণের সাথে অভব্য আচরণ করেছেন গোমতী জেলার জেলা শাসক তড়িৎ কান্তি চাকমা। পরের দিনই মথার যুব সংগঠনের তরফ থেকে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার নিকট গোমতী জেলার শাসককে অপসারণের দাবি জানালো ওয়াইটিএফ। কিন্তু সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এরই প্রতিবাদে আজ জেলা শাসকের অফিস সহ জেলার সব অফিসে তালা দেবার ঘোষণা দিয়েছে মথার যুব সংগঠন।

Releated Posts

সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক শক্তিশালী করার দাবি, ৫জি পরিষেবা নিয়ে প্রশ্ন বিপ্লবের

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরার সীমান্ত ও পাহাড়ি এলাকায় বিএসএনএলের নেটওয়ার্ক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি গ্রাহক পরিষেবার মানোন্নয়নের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পদে ফের ঝর্ণা দেববর্মা, নতুন তিন সদস্যের অন্তর্ভুক্তি

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের (টিসিডব্লিউ) চেয়ারপার্সন পদে ফের নিয়োগ পেলেন ঝর্ণা দেববর্মা। আরও তিন বছরের…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

আগরতলা বিমানবন্দরের নতুন অধিকর্তা শেখর দেববর্মা, স্থানীয় পণ্য ও ভাষা প্রচারে জোর

আগরতলা, ২৬ সেপ্টেম্বর: দীর্ঘদিন পর ফের আগরতলায় ফিরলেন ত্রিপুরার ভূমিপুত্র তথা অভিজ্ঞ বিমান পরিষেবা আধিকারিক শেখর দেববর্মা। মহারাজা…

ByByTaniya Chakraborty Sep 26, 2026

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top