News Flash

  • Home
  • প্রধান খবর
  • ই-কমার্স প্ল্যাটফর্মে অবৈধভাবে ওয়াকিটকি বিক্রয় রোধে কেন্দ্রের নয়া নির্দেশিকা জারি
Image

ই-কমার্স প্ল্যাটফর্মে অবৈধভাবে ওয়াকিটকি বিক্রয় রোধে কেন্দ্রের নয়া নির্দেশিকা জারি

নয়াদিল্লি, ৩০ মে : ই-কমার্স প্ল্যাটফর্মে অবৈধভাবে রেডিও যন্ত্রপাতি বিশেষ করে ওয়াকিটকি তালিকাভুক্তি ও বিক্রয় প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের জন্য আজ ভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ (সিসিপিএ) নির্দেশিকা জারি করেছে।

ভোক্তাদের নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে, আইনি বিষয় নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং আইন প্রয়োগকারী সংস্থা ও জরুরি পরিষেবা ব্যবস্থার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে এমনই অবৈধ ওয়্যারলেস যন্ত্রপাতি বিক্রয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। দূরসংযোগ বিভাগ (ডট) এবং গৃহ মন্ত্রকের (এমএইচএ) সঙ্গে বিস্তারিত আন্তঃমন্ত্রক পরামর্শের মাধ্যমে এই নির্দেশিকা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলির নিরাপত্তা ও নিয়ন্ত্রক দিকগুলো এই চূড়ান্ত রূপরেখায় অন্তর্ভুক্ত হয়েছে।

পর্যবেক্ষণে দেখা গেছে, বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্মে ওয়াকিটকি বিক্রি হচ্ছে কিন্তু পণ্যের বিবরণে স্পষ্ট করে উল্লেখ করা হচ্ছে না যে এগুলির জন্য ওয়্যারলেস অপারেটিং লাইসেন্স প্রয়োজন। উদাহরণ স্বরূপ, ফ্রিকোয়েন্সি রেঞ্জ, ভারতীয় টেলিগ্রাফ আইন, ১৮৮৫ অনুযায়ী লাইসেন্সিং বাধ্যবাধকতা, ওয়্যারলেস টেলিগ্রাফি অ্যাক্ট, ১৯৩৩, কম শক্তি ও খুব কম শক্তি সম্পন্ন স্বল্প পাল্লার রেডিও ডিভাইসের লাইসেন্সমুক্ত ব্যবহারের নিয়ম, ২০১৮, এসব তথ্য না থাকায়, সাধারণ ভোক্তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে যে এই ডিভাইসগুলি অবাধে ব্যবহারযোগ্য।

নয়া নির্দেশিকা অনুসারে, শুধুমাত্র অনুমোদিত ও অনুমতিপ্রাপ্ত ফ্রিকোয়েন্সিতে চলা ওয়াকিটকি ই-কমার্স প্ল্যাটফর্মে তালিকাভুক্ত করা যাবে। পণ্যের বিবরণে ফ্রিকোয়েন্সি রেঞ্জ ও অন্যান্য কারিগরি বিবরণ, এবং সরকারি অনুমোদনের প্রমাণ(ইটিএ) সংযুক্ত করতে হবে। ই-কমার্স সংস্থাগুলিকে বিক্রেতার অনুমোদন ও পণ্যের নিয়ন্ত্রক সঙ্গতিপূর্ণতা যাচাই করতে হবে। বিভ্রান্তিকর বিজ্ঞাপন বা পণ্যের ভুল বিবরণ নিষিদ্ধ। পণ্যের ফ্রিকোয়েন্সি এমন হতে হবে যা ডট-এর অনুমতি ব্যতীত ব্যবহারযোগ্য নয় এবং তা পরিষ্কারভাবে লেবেল করতে হবে। নির্দেশিকা অনুযায়ী ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ অনুযায়ী জরিমানা ও আইনি পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

কেন্দ্র নয়া নির্দেশিকার মূল লক্ষ্য হিসেবে জানিয়েছে, ই-কমার্স প্ল্যাটফর্মে ওয়াকিটকি তালিকাভুক্তির পূর্বে সঠিক যাচাই। বিক্রেতার প্রমাণপত্র ও ইটিএ যাচাই বাধ্যতামূলক করা। স্বয়ংক্রিয় পর্যবেক্ষণ ও অবৈধ তালিকা সরানোর ব্যবস্থা চালু করা। ভোক্তা সচেতনতা বৃদ্ধির জন্য বিস্তারিত তথ্য প্রদান বাধ্যতামূলক করা এবং নিয়ম ভঙ্গ করলে জরিমানা ও প্ল্যাটফর্মের দায়বদ্ধতা নির্ধারণ।

উল্লেখ্য, এর আগে সিসিপিএ ১৩টি নোটিশ জারি করে ১৬,৯৭০টি পণ্যের তালিকা নিয়ে ই-কমার্স প্ল্যাটফর্মগুলিকে সতর্ক করেছে। কারণ তারা ফ্রিকোয়েন্সির তথ্য, লাইসেন্সিংয়ের তথ্য বা ইটিএ ছাড়াই ওয়াকিটকি বিক্রি করছিল, যা সরাসরি ভোক্তা সুরক্ষা আইন, ২০১৯-এর লঙ্ঘন। এই নির্দেশিকা বাস্তবায়নের মাধ্যমে সরকারের লক্ষ্য হল নিয়ন্ত্রিত ও সুরক্ষিত ই-কমার্স পরিবেশ গড়ে তোলা এবং ভোক্তাদের যথাযথ সুরক্ষা প্রদান।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top