News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে ডেপুটেশন
Image

জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে ডেপুটেশন

আগরতলা, ৫ মে: অতিসত্বর জেল পুলিশের নিয়োগ সংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করার দাবিতে আইজির নিকট ডেপুটেশনে মিলিত বিক্ষোভ দেখিয়েছেন চাকুরী প্রত্যাশিত যুবকরা। পরবর্তী সময়ে তাদের প্রতিনিধি দল আইজির নিকট ডেপুটেশন দিয়েছেন।

জনৈক চাকুরী প্রত্যাশিত যুবক জানিয়েছেন, ২০২২ সালে জেল পুলিশের নিয়োগের জন্য নোটিশ জারি করা হয়েছিল। তার কিছু দিন পর প্রায় ১২ হাজার পরীক্ষার্থীদের শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত তাদের রিটেন ও মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে না। তার ফলে জেল পুলিশের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে না। দীর্ঘ তিন বছরে প্রায় ২০ বার ডেপুটেশন প্রদান করেও কোন ধরনের সদুত্তর পাননি তাঁরা। তাই বাধ্য হয়ে আজ জেল পুলিশের আইজির কাছে ডেপুটেশন প্রদান করতে গিয়েছিলেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়া শেষ করা হোক।

Releated Posts

কেন্দ্রীয় মন্ত্রী এবং ত্রিপুরার কৃষি মন্ত্রীর  হাত ধরে ত্রিপুরা কুইন আনারসের  বায়ার-সেলার মিটে রেকর্ড সাফল্য

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরার আনারস শিল্পে এক বড় সাফল্যের ইঙ্গিত হিসেবে, ত্রিপুরা কুইন আনারস গ্লোবাল ফেস্টিভ্যাল ২০২৬-এর দ্বিতীয়…

ByByReshmi Debnath Jun 28, 2026

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর…

ByByReshmi Debnath Jun 28, 2026

দিল্লিতে গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে ‘মন কি বাত’ অনুষ্ঠান শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুন: নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্লোবাল পাইনঅ্যাপেল ফেস্টিভ্যালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও অনুষ্ঠান…

ByByReshmi Debnath Jun 28, 2026

মহিলাদের নিরাপত্তা নিয়ে সরব প্রদেশ মহিলা কংগ্রেস, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদত্যাগ ও বিচার বিভাগীয় তদন্তের দাবি

আগরতলা, ২৮ জুন: রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণ, যৌন হেনস্তা এবং নারীদের নিরাপত্তাহীনতার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 28, 2026
Scroll to Top