News Flash

  • Home
  • প্রধান খবর
  • মধ্যস্থতা শীর্ষ আদালতের, এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায়ে স্থগিতাদেশ
Image

মধ্যস্থতা শীর্ষ আদালতের, এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায়ে স্থগিতাদেশ

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ বলেছে, এটি একটি গুরুতর বিষয় এবং রায় প্রদানকারী বিচারকের পক্ষ থেকে সম্পূর্ণ অসংবেদনশীলতা অবলম্বন করা হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি একটি মামলার শুনানিতে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ ছিল, নাবালিকার স্তন চেপে ধরা এবং তার পায়জামার ফিতে ছিঁড়ে দেওয়াকে কোনওভাবেই ধর্ষণ বা ধর্ষণের প্রচেষ্টা বলা যায় না। বিষয়টি আইনের চোখে ‘গুরুতর যৌন নিপীড়ন’ হিসেবেই বিবেচিত হবে। এই রায়ের প্রেক্ষিতে নানা মহলে সমালোচনার ঝড় ওঠে। সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ দাবি করা হয়।

আর মঙ্গলবার এলাহাবাদ হাইকোর্টের সেই রায়ে স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ বলেছে, এটি একটি গুরুতর বিষয় এবং রায় প্রদানকারী বিচারকের পক্ষ থেকে সম্পূর্ণ অসংবেদনশীলতা অবলম্বন করা হয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে, “আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই রায়ে সম্পূর্ণ সংবেদনশীলতার অভাব রয়েছে।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top