News Flash

  • Home
  • প্রধান খবর
  • পঞ্জাবে মাদকের বিরুদ্ধে জোরদার যুদ্ধ শুরু করেছে এএপি সরকার : অরবিন্দ কেজরিওয়াল
Image

পঞ্জাবে মাদকের বিরুদ্ধে জোরদার যুদ্ধ শুরু করেছে এএপি সরকার : অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ২৬ মার্চ (হি.স.): পঞ্জাবে মাদকের বিরুদ্ধে জোরদার যুদ্ধ শুরু করেছে আম আদমি পার্টি (এএপি)-র সরকার। জোর দিয়ে বললেন এএপি-র জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। বুধবার এক্স হ্যান্ডেলে কেজরিওয়াল লিখেছেন, “পঞ্জাবে আমাদের সরকার মাদকের বিরুদ্ধে জোরদার যুদ্ধ শুরু করেছে। এখন পরবর্তী পর্যায়ে, বড় মাদক সরবরাহকারীদের বিরুদ্ধে আঘাত হানা হবে। একজনও মাদক ব্যবসায়ী অথবা সরবরাহকারীকে রেহাই দেওয়া হবে না। কংগ্রেস, আকালি দল এবং বিজেপি সরকারের সময়, তারা ‘উড়তা পঞ্জাব’ বলে পঞ্জাবকে অপমান করেছিল। এখন মানুষ ‘বদলতা পঞ্জাব’ তৈরি করতে একত্রিত হচ্ছে।”

উল্লেখ্য, পঞ্জাব পুলিশের ডিজিপি-র একটি টুইটকে ট্যাগ করে এই দাবি করেছেন কেজরিওয়াল। ডিজিপি-র ওই টুইটে জানানো হয়, মাদকের বিরুদ্ধে আমার যুদ্ধ আরও জোরদার হচ্ছে। সেই টুইটকে ট্যাগ করেই কেজরিওয়াল লিখেছেন, পঞ্জাবে মাদকের বিরুদ্ধে জোরদার যুদ্ধ শুরু করেছে এএপি সরকার।

—————

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top