News Flash

  • Home
  • প্রধান খবর
  • ছত্তিশগড়ের ১৪টি ঠিকানায় ইডি-র তল্লাশি, তোপ ভূপেশ বাঘেলের
Image

ছত্তিশগড়ের ১৪টি ঠিকানায় ইডি-র তল্লাশি, তোপ ভূপেশ বাঘেলের

রায়পুর, ১০ মার্চ (হি.স.): আবগারি কেলেঙ্কারির সঙ্গে সম্পর্কিত অর্থ তছরুপ মামলায় ছত্তিশগড়ের মোট ১৪টি ঠিকানায় তল্লাশি অভিযান চালাচ্ছে প্রবর্তন নির্দেশালয় (ইডি)। এই ১৪টি ঠিকানার মধ্যে রয়েছে ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বাঘেল ও তাঁর ছেলের বাড়িও। সোমবার সকাল থেকে এই অভিযান জারি রয়েছে।

ইডি-র এই অভিযানের তীব্র সমালোচনা করে ভূপেশ বাঘেল তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, “৭ বছর ধরে চলা মিথ্যা মামলা যখন আদালতে খারিজ হয়ে গেল, তখন সোমবার ইডি-র অতিথিরা প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের সাধারণ সম্পাদক ভূপেশ বাঘেলের ভিলাই বাসভবনে প্রবেশ করেন। যদি কেউ এই ষড়যন্ত্রের মাধ্যমে পঞ্জাবে কংগ্রেসকে থামানোর চেষ্টা করে, তবে তা একটি ভুল বোঝাবুঝি।”

ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বাসভবনে ইডি-র অভিযান প্রসঙ্গে উপ-মুখ্যমন্ত্রী অরুণ সাও বলেছেন, “ভূপেশ বাঘেলের আমলে বড় বড় কেলেঙ্কারি হয়েছে, তা কীভাবে অস্বীকার করা যায়? ইডি-র পদক্ষেপ দীর্ঘদিন ধরেই চলছে। আজ হঠাৎ কোনও পদক্ষেপ নেওয়া হয়েছে, এমন নয়। ইডি দীর্ঘদিন ধরে তদন্ত করছে। তদন্তের প্রক্রিয়ায়, তারা অবশ্যই কিছু তথ্য এবং সন্দেহ খুঁজে পেয়েছে এবং তার ভিত্তিতেই ইডি এই পদক্ষেপ নিয়েছে, এবং যদি আপনার কোনও ভূমিকা না থাকে, তাহলে ভয় বা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।”

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top