News Flash

Image

নিখোঁজ শ্রমিকের জলে ভাসমান মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৭ মার্চ: গোমতী নদীতে নিখোঁজ শ্রমিকের জলে ভাসমান মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে নতুনবাজার থানার অন্তর্গত গুদারাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত বুধবারে সকালে মুখ ধুতে গোমতী নদীর পারে গিয়েছিলেন বহি:রাজ্যের শ্রমিক মনোজ স্বর্ণকার। কিন্তু পরবর্তী সময়ে বাড়ি ফিরে আসেন নি তিনি। তারপর থেকে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে তার হদিস পাওয়া যায়নি। পরের দিন সকালেও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার খোঁজ পাওয়া যায়নি। পরবর্তী সময়ে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করেন পরিবারের সদস্যরা। আজ সকালে নতুনবাজার থানার অন্তর্গত গুদারাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় মানুষ গোমতী নদীতে ভাসমান দেহ দেখতে পান। সাথে সাথে তারা পুলিশকে খবর দিয়েছেন।

তিনি আরও জানিয়েছেন, পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃত শ্রমিকের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায় বলে জানা গিয়েছে।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top