News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে : অমিত শাহ
Image

২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে : অমিত শাহ

রানিপেট, ৭ মার্চ (হি.স.): প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে ২০২৭ সালের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। জোর দিয়ে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সিআইএসএফ-এর ৫৬-তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় অমিত শাহ বলেছেন, “সিআইএসএফ দেশের উন্নয়নের একটি অংশ এবং দেশজুড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলিতে সিআইএসএফ সুরক্ষা প্রদান করে আসছে।”

মহিলা সিআইএসএফ ব্যাটালিয়নকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় অত্যাধুনিক সুযোগ-সুবিধা চালু করার ক্ষেত্রে সরকারের সাফল্য বর্ণনা করেছেন। তিনি বলেন, তামিলনাড়ু দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, সিআইএসএফ কর্মীদের স্বাস্থ্যের যত্ন সরকার নেয়। অমিত শাহ আরও বলেছেন, তরুণরা এখন তামিলনাড়ু-সহ অষ্টম তফসিলের সমস্ত ভাষায় তাঁদের সিএপিএফ পরীক্ষা দিতে পারবে।

Releated Posts

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তামিলনাড়ুর আস্থা ভোটে সিবিআই তদন্তের দাবি খারিজ সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতি শাসনের আবেদনও নাকচ

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তামিলনাড়ু বিধানসভায় ১৩ মে অনুষ্ঠিত আস্থা ভোটে অনিয়মের অভিযোগে সিবিআই তদন্ত এবং তদন্ত…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top