News Flash

  • Home
  • প্রধান খবর
  • চামোলি তুষারধসে ৪৬ জন স্থিতিশীল, উদ্ধার আরও দু’টি দেহ
Image

চামোলি তুষারধসে ৪৬ জন স্থিতিশীল, উদ্ধার আরও দু’টি দেহ

দেহরাদূন, ২ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের চামোলি জেলার ভয়াবহ তুষারধসের ঘটনায় স্থিতিশীল রয়েছেন ৪৬ জন বিআরও শ্রমিক। তবে, ৩ জনের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। রবিবার জোশিমঠ আর্মি হাসপাতাল থেকে মেজর অমিত কুমার মিশ্র বলেছেন, “আমাদের এখানে ৪৫ জন রোগী রয়েছেন। ৩ জনের অবস্থা গুরুতর, একজনের লিভারে রক্তক্ষরণ হচ্ছে এবং আমরা রক্ত ​​​​সঞ্চালনের মাধ্যমে এটি পরিচালনা করার চেষ্টা করছি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, কিন্তু এখনও পর্যন্ত বাকিরা সবাই স্থিতিশীল।”

এদিন সকালে দেহরাদূনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেছেন, “আহত ও আশঙ্কাজনক অবস্থায় ৪ জন প্রাণ হারিয়েছেন। ৪৬ জন স্থিতিশীল এবং তাদের মধ্যে একজনকে ঋষিকেশে (এইমস) রেফার করা হয়েছে। নিখোঁজ ৪ জন শ্রমিকের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে, আমরা সম্ভাব্য সব রকমের চেষ্টা করছি।” এরপরই দুপুরে সেনাবাহিনী পক্ষ থেকে জানানো হয়েছে, বরফের নীচ থেকে আরও দু’টি দেহ উদ্ধার হয়েছে। ৫৪ জনের মধ্যে ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে এবং একজন এখনও নিখোঁজ।

Releated Posts

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top