News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় নতুন সিডিপিও কার্যালয়ের উদ্বোধন
Image

তেলিয়ামুড়ায় নতুন সিডিপিও কার্যালয়ের উদ্বোধন

তেলিয়ামুড়া, ২০ ফেব্রুয়ারি : তেলিয়ামুড়ায় নতুন কলেবরে সিডিপিও কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার এই উদ্বোধন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা তথা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, সমাজসেবী অচিন্ত্য ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে বিধায়িকা কল্যাণী সাহা রায় বলেন, সিডিপিও কার্যালয়ের এই নতুন ভবন আগামী দিনে গোটা এলাকার জন্য ইতিবাচক বার্তা বয়ে আনবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার শুরু থেকেই সাধারণ মানুষের স্বার্থে কাজ করে চলেছে।

মন্ত্রী টিংকু রায় তার আলোচনায় বলেন, আজকের এই কার্যালয়ের উদ্বোধন অত্যন্ত প্রাসঙ্গিক। পাশাপাশি তিনি অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের ভূমিকাকে প্রশংসা করে। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের অন্যান্য পারিপার্শ্বিক ভূমিকা সমাজকে দারুন ভাবে বিকশিত করছে বলে দাবি করেন মন্ত্রী।

তেলিয়ামুড়ার আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন স্তরের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন দপ্তরের কর্মীদের উপস্থিতি এবং স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।

Releated Posts

যাত্রাপুর থানা এলাকায় একদিনে দুই অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য

কাঠালিয়া, ৬ জুন: যাত্রাপুর থানা এলাকায় পৃথক দুটি স্থানে একদিনে দুই অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

বৃদ্ধের বাড়িতে দুঃসাহসিক চুরি, লুট নগদ ৪.৬০ লক্ষ টাকা

আগরতলা, ৬ জুন: কমলপুর শহর সংলগ্ন ফুলছড়ি এলাকার রামঠাকুর আশ্রমের নিকটে এক বৃদ্ধের ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে বিধায়িলকার আকস্মিক হানা, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্নের মুখে স্বাস্থ্য আধিকারিক

তেলিয়ামুড়া, ৬ জুন: দীর্ঘদিন ধরে নানা অভিযোগে বিতর্কের কেন্দ্রে থাকা তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে শনিবার আকস্মিক পরিদর্শনে যান তেলিয়ামুড়ার…

ByByTaniya Chakraborty Jun 6, 2026

জাতীয় পর্যায়ে সেরার স্বীকৃতি পেল ত্রিপুরার পঞ্চায়েতগুলি : মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ৬ জুন: গ্রামীণ উন্নয়ন ও পঞ্চায়েত ব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে জাতীয় স্তরে ত্রিপুরার একাধিক…

ByByTaniya Chakraborty Jun 6, 2026
Scroll to Top