News Flash

Image

খোয়াইয়ের তরুণী বধূ অনিমা তাঁতির মৃত্যু

আগরতলা, ২০ ফেব্রুয়ারী: খোয়াইয়ের তরুণী বধূ অনিমা তাঁতির কিডনি বিকল হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। মৃতার স্বামীর অভিযোগ, চেবরি হাসপাতালে অস্ত্র পাচারে মারাত্মক ভুলের কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

প্রসঙ্গত, খোয়াই তবলাবাড়ির বিশ্বজিৎ তাঁতির স্ত্রী অনিমা তাঁতিকে গত ৭ ডিসেম্বর চেবরি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরদিন মহিলার সন্তানের জন্ম হয়। কিন্তু এরপরই মহিলাকে জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। কারণ মহিলার শারীরিক সমস্যা দেখা দেয়। জিবি হাসপাতালের চিকিৎসক নাকি বলেন অনিমা তাঁতির কিডনিতে সমস্যা হয়েছে। অথচ আগে কখনও মহিলার এই সমস্যা হয়নি। যে চিকিৎসক চেবরি হাসপাতালে মহিলার অস্ত্র পাচার করেছিলেন তিনি আগে থেকে প্রাইভেট চেম্বারে অনিমা দেখেছেন। এদিকে জিবি হাসপাতালে মহিলার পাঁচবার ডায়ালাইসিস হয়েছে। তার শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহিলার স্বামীর অভিযোগ করেন, চেবরি হাসপাতালে অস্ত্র পাচারে মারাত্মক ভুলের কারণেই তার স্ত্রীর এই অবস্থা হয়েছে। তিন মাস আগে খোয়াই হাসপাতালে তিনি সন্তান প্রসব করেছিলেন। তার স্বামীর অভিযোগ সন্তান প্রসবের সময় ভুল চিকিৎসা হয়েছিল। পরে চিকিৎসক বলেন অনিমা ও তার স্বামীর কপাল খারাপ।

Releated Posts

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মণ্ডলস্তরে গোষ্ঠীকোন্দল নিয়ে মুখ খুললেন বিজেপি সভাপতি, দলবিরোধী কার্যকলাপে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: বিভিন্ন মণ্ডল এলাকায় নেতৃত্ব ও কর্মী-সমর্থকদের মধ্যে গোষ্ঠীকোন্দল এবং মণ্ডল নেতৃত্বের নির্দেশ কর্মী-সমর্থকদের একাংশ না মানার…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top