News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, গাড়ি সহ কুখ্যাত ৪ চোর পুলিশের জালে
Image

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার, গাড়ি সহ কুখ্যাত ৪ চোর পুলিশের জালে

আগরতলা, ৮ ফেব্রুয়ারী: চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার, একটি গাড়ি সহ চার জন কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালালে চোর চক্র সম্পর্কে নানা তথ্য জানা যাবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী।

পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী জানিয়েছেন, চলতি মাসে ১ ফেব্রুয়ারি কামার পুকুর পাড়স্থিত এস কে জুয়েলারিতে চোরের দল হানা দিয়েছিল। চোরের দল সব স্বর্ণালঙ্কার, মূল্যবান সামগ্রী সহ নগদ টাকা নিয়ে যায়। পরবর্তী সময়ে ওই দোকানের মালিক স্বপন কুমার বণিক পূর্ব আগরতলা থানায় মামলা দায়ের করেছেন। তাছাড়া, বেশ কিছু দিন আগে একটি গাড়ি চুরি যাওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে পুলিশ। তাদের থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরি করার বিষয়টি স্বীকার করেন। তাঁদের কাছ থেকে স্বর্ণালঙ্কার এবং গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ওই গাড়িটি চুরির কাজে ব্যবহৃত করার জন্যই রাখা হয়েছিল। শহরের বিভিন্ন সিসি টিভি ক্যামেরা খতিয়ে গাড়িটি উদ্ধার করা হয়েছে। আজ তাদের পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে। ধৃতরা হলেন, বাবুল দত্ত, উত্তম সরকার, জয়নাল হোসেন এবং মিঠুন মাদ্রাজি।

Releated Posts

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top