News Flash

  • Home
  • দেশ
  • মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির পুণ্যার্থী নীতিরঞ্জনের, শোক সর্বত্র
Image

মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু হাইলাকান্দির পুণ্যার্থী নীতিরঞ্জনের, শোক সর্বত্র

হাইলাকান্দি (অসম), ২৯ জানুয়ারি (হি.স.) : প্রয়াগরাজে চলমান মহাকুম্ভ মেলায় মৌনী অমাবস্যার পবিত্র স্নান করতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন দক্ষিণ অসমের বরাক উপত্যকার অন্তর্গত হাইলাকান্দি জেলা সদরের জনৈক পুণ্যার্থী। নিহত পুণ্যার্থী হাইলাকান্দি শহরে অবস্থিত শীর্ষস্তরের মিষ্টির দোকান ‘ওম সুইটস-এর স্বত্বাধিকারী নীতিরঞ্জন পাল।

প্ৰয়াত নীতিরঞ্জন পালের পরিবারিক সূত্রে জানা গেছে, মহাকুম্ভে মৌনী অমাবস্যা-লগ্নে আজ বুধবার ভোররাত প্রায় পৌনে দুটো নাগাদ লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রশাসনের ব্যারিকেড টপকে ত্রিবেণী সঙ্গমস্থলের দিকে এগোতে থাকেন। তখন ঠেলা-ধাক্কায় কেবল নীতিরঞ্জনই নয়, আরও বহু পুণ্যার্থী মাটিতে পড়ে যান। তাঁদের ওপর দিয়ে সঙ্গমস্থলের দিকে যেতে থাকে পুণ্যার্থীর ভিড়। এতে পদপিষ্ট হলে কর্তব্যরত পুলিশ ও নিরাপত্তা কর্মীরা সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যান প্রয়াগরাজ হাসপাতালে। সেখানে অন্য গুরুতর আহতদের সঙ্গে তাঁকেও ভরতি করা হয় আইসিইউতে। কিন্তু চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে আজ সকালের দিকে মৃত্যুর কোলে ঢলে পড়েন নীতিরঞ্জল পাল।

এদিকে হাইলাকান্দির সর্বজনপ্রিয় প্রতিষ্ঠিত ব্যবসায়ী ধর্মপ্রাণ নীতিরঞ্জন পালের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে পরিচিত মহলের পাশাপাশি সর্বত্র শোকের বাতাবরণ সৃষ্টি হয়েছে।

Releated Posts

ব্রিকস বৈঠকের ফাঁকে পশ্চিম এশিয়ার পরিস্থিতি ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারত-ইরান আলোচনা

নয়াদিল্লি, ২২ জুন : ব্রিকসের ১৬তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) বৈঠকের ফাঁকে সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত…

ByByNews Desk Jun 22, 2026

বেকারত্ব মোকাবিলায় ত্রিমুখী কর্মসংস্থান কৌশলের প্রতিফলন বাজেটে: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২২ জুন : ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বাজেট প্রস্তাবে বেকারত্ব সমস্যার সমাধানে রাজ্য সরকারের ঘোষিত ত্রিমুখী কর্মসংস্থান…

ByByNews Desk Jun 22, 2026

ড্রোন হুমকিতে জম্মু-কাশ্মীর ও উত্তর-পূর্বে গোয়েন্দা ব্যবস্থার বড়সড় পুনর্গঠনের পরিকল্পনা

নয়াদিল্লি, ২২ জুন (আইএএনএস): জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বাঞ্চলের জন্য একীভূত গোয়েন্দা কাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলি।…

ByByNews Desk Jun 22, 2026

কম-কার্বন সিমেন্ট উৎপাদনে ব্রিটেনের লেইল্যাকের সঙ্গে হাত মেলাল আদানি গোষ্ঠীর অম্বুজা সিমেন্টস

আমদাবাদ, ২২ জুন (আইএএনএস): কম-কার্বন সিমেন্ট উৎপাদনের লক্ষ্যে ব্রিটেনভিত্তিক পরিচ্ছন্ন প্রযুক্তি সংস্থা লেইল্যাক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্বের ঘোষণা করল…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top